Sonam Wangchuk: এবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন সোনম ওয়াংচুকের স্ত্রী, অনশনে বাম পন্থী ছাত্রনেতারা
কিউ ইন্ডিয়া বাংলা- সামাজিক কর্মী ও শিক্ষাবিদ Sonam Wangchuk-অনশনকে ঘিরে গোটা দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। গতকালই সোনমকে পুলিশ প্রহরায় তুলে নিয়ে যাওয়া হয় দিল্লির সফদরজং হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আংমো। তার বক্তব্য, সোনমের কী চিকিৎসা করছে হাসপাতাল তার বিস্তারিত রিপোর্ট কিছু দেওয়া হচ্ছে। পারিবারিক চিকিৎসক ও আইনজীবীকে হাসপাতালের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী মোবাইল ফোন নিয়ে হাসপাতালে ঢুকতে তাঁকে নিষেধ করা হয়েছে। এবার আংমো আদালতের দ্বারস্থ হয়ে তাঁর ‘মুক্তি’ ও স্বাধীনভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করার আবেদন করেছেন। অন্যদিকে, আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার বামপন্থী ছাত্রনেতারাও অনশনে বসেছেন।
দিল্লির যন্তর মন্তরে টানা অনশন চালিয়ে গেছেন সোনম ওয়াংচুক। ২১ দিনের তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। সোনমের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দীর্ঘ অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন।
এরই মধ্যে তাঁর স্ত্রী আদালতে আবেদন করে দাবি করেছেন, ওয়াংচুকের সাংবিধানিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতা রক্ষা করা হোক এবং আন্দোলনে অযথা বাধা না দেওয়া হোক। অতীতেও তাঁর আটক ও মুক্তি নিয়ে আদালতে মামলা হয়েছিল, সেই প্রেক্ষাপটও নতুন করে আলোচনায় এসেছে।
আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বামপন্থী ছাত্রনেতাদের অংশগ্রহণ। সোনম ওয়াংচুকের সঙ্গে সংহতি জানিয়ে তাঁরা প্রতীকী ও গণ-অনশন শুরু করেছেন। তাঁদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে এই আন্দোলন শুধু একজন ব্যক্তির নয়, বৃহত্তর ছাত্রসমাজেরও দাবি।
আন্দোলনের সমর্থনে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, পরিবেশকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও পাশে দাঁড়িয়েছেন। এদিকে প্রশাসন ও আদালতের নির্দেশে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।
