আজকের দিনেআবহাওয়া

সপ্তাহ শেষে স্বস্তি কলকাতায়, ধেয়ে আসছে কালবৈশাখী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দক্ষিণবঙ্গের ক্রমশ বাড়ছে অসহ্য গরম , নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের । এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া । রবিবার কলকাতায় কালবৈশাখী সম্ভাবনা প্রবল তবে তার আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের পরিমাণ বাড়বে এবং বজায় থাকবে অস্বস্তি ।

আজ বুধবার সকাল থেকে শহরের আকাশে চড়া রোদ তারি সঙ্গে অস্বস্তিকর গরম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কলকাতা শহরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে। শহরে রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৩° কম । এই সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে প্রতিদিন দুপুরের পর পরিস্থিতি খারাপ হতে পারে । যার কারনে দুপুর ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পথ চলতি মানুষরা যাতে তাদের সঙ্গে জলের বোতল এবং ছাতা রাখেন। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ওঝারগ্রাম জেলায় তাপমাত্রা পৌঁছাতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি । তবে সপ্তাহ শেষে পরিস্থিতির পরিবর্তন হতে পারে । রবিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝড়ের দাপট দেখতে পাওয়া সম্ভাবনা রয়েছে । বর্ধমান, বীরভূম ,নদিয়া ও বাঁকুড়ায় ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে । গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে থাকবে ঘন্টায় ৩০ কিমি বেগে ঝোড়ো হওয়া।

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে মানুষ নাজেহাল হলেও উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া থাকবে । শনিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *