আজকের দিনেভাগ্য লিখন

১৯ বছর পর মহাবিস্ময়! কোন ৪ রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- হিন্দুধর্মে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলির এক অনন্য আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এই পবিত্র দিনগুলি ‘বড় মঙ্গল’ বা ‘বুধ মঙ্গল’ নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্র মতে, দীর্ঘ ১৯ বছর পর এমন এক মহাযোগ তৈরি হচ্ছে, যেখানে জ্যৈষ্ঠ মাসে সাধারণত ৪টি বা ৫টি মঙ্গলবার থাকলেও, এবার সেই সংখ্যা দ্বিগুণ হয়ে মোট ৮টি হবে।

এই বছর জৈষ্ঠ্য মাস ২ মে থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত থাকবে। অধিক মাসের কারণে জৈষ্ঠ্য মাস এবার পুরো ৫৯ দিনের হবে। তাই এই কারণে জৈষ্ঠ্য মাসে ৪ বা ৫ নয়, বরং পুরো ৮টি বড় মঙ্গলবার আছে।

কেন এই বিরল সংমিশ্রণ?

শাস্ত্র মতে, অধিক মাস ভগবান বিষ্ণুর অতি প্রিয়, অন্যদিকে হনুমানজি হলেন ভগবান শিবের অবতার এবং শ্রীরামের পরম ভক্ত। তাই বিষ্ণু ও শিবের এই সম্মিলিত আশীর্বাদ ২০২৬-এর বড় মঙ্গলকে অত্যন্ত শক্তিশালী ও ফলপ্রসূ করে তুলবে।

গুরুত্বপূর্ণ ৮টি তারিখ
ভক্তিভরে পূজার প্রস্তুতির জন্য এই তারিখগুলো ক্যালেন্ডারে নোট করে নিন:

প্রথম বড় মঙ্গল: ৫ মে

দ্বিতীয় বড় মঙ্গল: ১২ মে

তৃতীয় বড় মঙ্গল: ১৯ মে

চতুর্থ বড় মঙ্গল: ২৬ মে

পঞ্চম বড় মঙ্গল: ২ জুন

ষষ্ঠ বড় মঙ্গল: ৯ জুন

সপ্তম বড় মঙ্গল: ১৬ জুন

অষ্টম বড় মঙ্গল: ২৩ জুন

বিশেষজ্ঞদের মতে, যাঁদের কুণ্ডলীতে ‘মঙ্গল দোষ’ রয়েছে বা যাঁদের জীবনে বারবার বাধা আসছে, তাঁদের জন্য এই ৮টি মঙ্গলবার সেবা ও দান করার সুবর্ণ সুযোগ। বিশ্বাস করা হয়, ত্রেতা যুগে এই জ্যৈষ্ঠ মাসেই শ্রীরামের সঙ্গে হনুমানজির প্রথম সাক্ষাৎ হয়েছিল। আবার এই মাসেই ভীমের দর্প চূর্ণ করতে বজরংবলী বৃদ্ধ বানরের রূপ ধারণ করেছিলেন। তাই এই ৮টি মঙ্গলবার ভক্তিভরে ব্রত পালন করলে দুঃখ নাশ হয় এবং মনোবাঞ্ছা পূর্ণ হয়। এর প্রভাবে যে ৪ রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে।

বৃষ রাশি
চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এই সময় ভাল থাকবে। অংশীদারিত্বে করা কাজে সফলতার প্রবল সম্ভাবনা রয়েছে। ছোট ব্যবসাকে এই সময় বড় করতে পারেন। নতুন রাস্তা আপনার জন্য খুলে যেতে পারে। এছাড়াও প্রেম সম্পর্কে মধুরতা বাড়বে। আপনার পরিবারের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকবে। কোনও বড় চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।

 

কর্কট রাশি
খুব সহজেই অর্থ প্রাপ্তি হবে। আটকে থাকা অর্থ আপনার কাছে আসবে। অর্থ উপার্জনের জন্য বাড়ি থেকে দূরে যেতে পারেন। তবে আয় বৃদ্ধি হবে এই সময়। ব্যবসা থেকে বড় লাভ হবে। স্বাস্থ্য এই সময় অনুকূল থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা থাকলে, সেখান থেকে স্বস্তি মিলতে পারে। সন্তানের পক্ষ থেকে ভাল খবর পেতে পারেন।

 

কন্যা রাশি
আর্থিক পরিস্থিতি আরও ভাল হওয়ার সময় এসে গেছে। আপনার খরচ কম হবে এবং ব্যাঙ্ক-ব্যালেন্স বাড়তে পারে। আয় বৃদ্ধির স্পষ্ট সঙ্কেত রয়েছে। ধর্ম-কর্ম ও পুজো-পাঠে রুচু বাড়বে। কাজ সংক্রান্ত কোনও সফর লাভদায়ক হবে। কেরিয়ারে উন্নতির নতুন সুযোগ আসবে। পড়ুয়াদের জন্য এই সময়কাল ভাল থাকবে। কোনও বড় উপলব্ধি পেতে পারেন।

 

কুম্ভ রাশি
অর্থ প্রাপ্তির নতুন সুযোগ পেতে পারেন। যদি ভাবনা-চিন্তা করে বিনিয়োগ করেন তাহলে রিটার্ন ভাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথা ও ব্যবহারে অনেক পরিবর্তন আসবে, যা কেরিয়ারের জন্য লাভদায়ক হবে। এই সময় আপনার আর্থিক দিকআরও ভাল হবে। পরিবার, বিশেষ করে ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *