ধোনি ভক্তদের জন্য সুখবর, ম্যাচে ফিরতে পারেন এমএসডি
কিউ ইন্ডিয়া বাংলা : – চেন্নাই সুপার কিংস এর প্রাণভোমরা মাহি । দলকে পাঁচবারের জন্য আইপিএল চ্যাম্পিয়নও করেছেন । কিন্তু চোটের কারণে এবারের আইপিএলে এখনো পর্যন্ত মাঠে দেখা যায়নি তাকে । এই পরিস্থিতিতে তার অনুরাগীদের জন্য অত্যন্ত সুখবর। জানা গিয়েছে চোট সারিয়ে ম্যাচ ফিট হয়েছেন ধোনি । এমনকি ১৮ই এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের জন্য তিনি দলের সঙ্গে হায়দ্রাবাদ উড়ে গিয়েছেন ।
সূত্রের খবর হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি নাও খেলতে পারেন । মাহি ফিরবেন হয়তো আগামী ২৩শে এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে । যেটি চেন্নাইয়ের সপ্তম ম্যাচ হবে । এমএসডি ফিরলে দলের জন্য অত্যন্ত একটি খুশির খবর হবে কিন্তু তার খেলার জন্য কোন একজন খেলোয়াড়কে প্রথম একাদশ থেকে বাদ যেতে হবে । ক্রিকেট বিশ্লেষকদের ধারণা যেহেতু দলের পাঁচ জন বোলার ও উপরের চার ব্যাটারের জায়গা সুনিশ্চিত সেক্ষেত্রে ভালো ফর্মে থাকা সত্ত্বেও সরফরাজ খানের জায়গায় ধোনি কে প্লেয়িং ইলেভেনে খেলাতে হবে। সরফরাজ খান এখনো পর্যন্ত চেন্নাইয়ের হয়ে পাঁচটি ম্যাচে ১২২ রান করেছেন ।
আরো একটি বিষয় যেটা চেন্নাই টিম ম্যানেজমেন্ট কে ভাবতে হবে এমএসডির অনুপস্থিতিতে উইকেট রক্ষকের ভূমিকা পালন করছেন সঞ্জু স্যামসন। এবার ধোনি ফিরলে সঞ্জু উইকেট কিপিং করবেন না উইকেট রক্ষকের দায়িত্ব দেওয়া হবে ধোনি কে ? এই উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।
