অক্ষয় তৃতীয়ায় কোন কোন রাশির ভাগ্যে শিকে ছিঁড়বে দেখে নিন
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতাঃ বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয় উৎসব উদযাপিত হয়। পয়লা বৈশাখের মতন অক্ষয় তৃতীয়ার দিনটিও বাঙালিদের কাছে উৎসব উদযাপনের দিন।জ্যোতিষমতে, এই বিশেষ বিশেষ দিনগুলিতে গ্রহ নক্ষত্রের ও পরিবর্তন হয়ে থাকে। যার প্রভাব পরে ১২ টি রাশির ওপর ও।
এই বছর অক্ষয় তৃতীয়াতে চন্দ্র এবং সূর্য উভয়ই তাদের উচ্চ রাশিতে থাকবে। এই কারণে দিনটির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। এছাড়াও অক্ষয় তৃতীয়ায় গজকেশরী যোগ, মালব্য যোগ এবং অক্ষয় যোগ গঠিত হচ্ছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অক্ষয় যোগে শুরু করা যে কোনও কাজের ফল কখনও ফুরিয়ে যায় না। ২০২৬ সালের এই বিশেষ দিনে গ্রহের ফেরে চারটি রাশির জাতক-জাতিকার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। সুখের পাশাপাশি পকেট উপচে পড়বে টাকায়।
যে ৬টি রাশির ভাগ্য বদলাতে চলেছে
মেষ রাশি: অক্ষয় যোগের প্রভাবে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার সাহস ও দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে, যার ফলে পদোন্নতির প্রবল যোগ রয়েছে। শুধু তাই নয়, এ সময় আপনার আয়ের উৎসও বাড়বে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের মাধ্যমে বড় লাভের মুখ দেখতে পারেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
বৃষ রাশি: এই রাশির অধিপতি চন্দ্র হওয়ায় অক্ষয় তৃতীয়া আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। দীর্ঘদিনের অধরা স্বপ্ন, যেমন জমি বা বাড়ি কেনা- তা পূরণ হতে পারে। পারিবারিক কলহ মিটে গিয়ে মানসিক শান্তি ফিরবে। ভাগ্যের চাকা এতটাই অনুকূলে থাকবে যে, যে কোনও নতুন উদ্যোগে আপনি অভাবনীয় সাফল্য পাবেন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য এই দিন হতে চলেছে সোনায় সোহাগা। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বা আটকে থাকা আইনি জটিলতা নিমেষেই সমাধান হবে। বড় কোনও ব্যবসায়িক চুক্তিতে সই করার জন্য এই সময়টি সেরা। সমাজে সম্মান ও প্রতিপত্তি দুই-ই বৃদ্ধি পাবার সম্ভাবনা প্রবল।
বৃশ্চিক রাশি: আর্থিক উন্নতির নিরিখে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। পৈতৃক সম্পত্তি থেকে বড় অঙ্কের টাকা আসার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের জন্য চমৎকার সুযোগ আসবে। এমনকি এই যোগের প্রভাবে আপনার বিদেশ ভ্রমণের ইচ্ছাও পূরণ হতে পারে।
তুলা রাশি: বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে। লোকেরা আপনার কথাগুলি সমর্থন করবে। এমন পরিস্থিতিতে সমাজে ভাবমূর্তি উজ্জ্বল হবে। ব্যবসার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে।
ধনু রাশি: অক্ষয় তৃতীয়া দিনটি স্বপ্ন পূরণ করার মতো হতে পারে। বাড়ি কেনার ইচ্ছা পূরণ হওয়ার যোগ আছে। শিল্পকলা এবং সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রচুর প্রশংসা ও অর্থ উপার্জন করবেন। চাকরিতে পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।
