আজকের দিনেভারত

কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন সতীশন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- কেরলে পালাবদল হয়েছে । বামফ্রন্টকে গদিচ্যুত করে জয় পেয়েছে কংগ্রেস জোট। আজ সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কংগ্রেস নেতা ভিডি সতীশন। তাঁর সঙ্গে একই দিনে শপথ নেবেন ২০ জনের মন্ত্রিসভাও। গতকাল রবিবার ১৭ই মে সাংবাদিক সম্মেলন করে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার তালিকা ঘোষণা করেন ভাবী মুখ্যমন্ত্রী।

গতকাল রবিবার ১৭ই মে সাংবাদিক সম্মেলনে সতীশন জানান, “গত ৬০ বছরে প্রথমবার সোমবার সকাল ১০টা নাগাদ একসঙ্গে গোটা মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। আমরা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা নির্বাচন চূড়ান্ত করেছি। যা কেরলের ইতিহাসে নজিরবিহীন।” তিনি বলেন, নির্বাচনের পরেও টিম ইউডিএফ জোটবদ্ধ থেকে গিয়েছে এবং নেতারা একে অপরকে সম্মান করেন বলেই এটা সম্ভব হয়েছে।

রাজ্যপালের কাছে ২০ জন মন্ত্রীর নামের তালিকা জমা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী-সহ মোট ২১ জন আজ শপথ নেবেন। কংগ্রেসের ১১ জন ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন। সতীশন বলেন, “আমাদের ৬৩ জন বিধায়ক রয়েছেন। ফলে, এমন অনেকেই আছেন যাঁদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া যায়নি, যদিও মন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়া অনেকের চেয়েও তাঁরা বেশি যোগ্য।” জোট নেতাদের সঙ্গে আলোচনা এবং কংগ্রেস হাইকমান্ডের অনুমোদন নিয়ে তালিকা চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রী বাছাইয়ে জোট, সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য রাখা হয়েছে বলে জানান তিনি। কংগ্রেস থেকে একাধিক বিধায়ক মন্ত্রী হচ্ছেন । সেই তালিকায় রয়েছেন ভিডি সতীশন, রমেশ চেনিথালা, কে মুরালীধরণ, সানি জোসেফ, বিন্ধু কৃষ্ণ, এপি অনিল কুমার, পিসি বিষ্ণুনাধ, এম লিজু, রোজি এম জন, টি সিদ্দিক, ওজে জেনেশ এবং কেএ থুলসি। প্রত্যাশা মতোই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের পাঁচজন মন্ত্রী হচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সতীশন ঐক্যের বার্তা দিলেও মন্ত্রিসভা গঠন নিয়ে ইউডিএফ-এ কোন্দল চরমে উঠেছিল। দলের সব পক্ষকে সন্তুষ্ট করতে ‘রোটেশনাল মন্ত্রী’পদের সিস্টেম চাইছে কংগ্রেস, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। কেরল কংগ্রেসের অন্দরে অভিযোগ, দলের অধিকাংশ সিদ্ধান্তই নিচ্ছে জোট শরিক আইইউএমএল। সতীশনকে মুখ্যমন্ত্রী বাছায় উল্লসিত লিগ। সতীশনের নাম ঘোষণার পরেই ইডুব্ধি জেলায় রাস্তায় নামেন লিগ কর্মীরা। স্লোগান ওঠে, “কেরল ভূমে লিগই আইন ঠিক করে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *