আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারতরাজনীতি

Sangh-Left : বামেদের ‘রাত জাগো’র পালটা সংঘের কর্মসূচি! আজ থেকেই রাস্তায় গেরুয়া সংগঠন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নিটের প্রশ্নফাঁস ইস্যুতে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ। বাম সংগঠনগুলির ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচির পালটা এবার রাস্তায় নামল সঙ্ঘ পরিবার। ABVP, ABRSM, BSM, Vidya Bharati সহ একাধিক সংগঠন জেলায় জেলায় প্রতিবাদে শামিল।

নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। ককরোচ জনতা পার্টি এই ইস্যুতে সরব হওয়ার পর বাম সংগঠনগুলিও মাঠে নেমেছে। আজ, শুক্রবার কলকাতায় ৮টি বাম-ছাত্র সংগঠন ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচির ডাক দিয়েছে। এসএফআইও রাত জাগরণের ডাক দিয়েছে।

কিন্তু সিজেপি-র কলকাতায় মিছিলের অনুমতি না মেলায়, বামেদের সঙ্গেই হাত মিলিয়ে প্রতিবাদে নামছে তারা।

এই পরিস্থিতিতে পালটা রাস্তায় নামার সিদ্ধান্ত নিল সঙ্ঘ পরিবার। ছাত্র সংগঠন ABVP, শিক্ষক-অধ্যাপকদের সংগঠন ABRSM, BSM, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক সংগঠন Vidya Bharati সহ একাধিক সংগঠন ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’-এর ব্যানারে আজ থেকেই জেলায় জেলায় মিছিল ও পথসভা শুরু করছে।

উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে ইতিমধ্যেই কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায় পথসভার ডাক দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই কলকাতায় বড় মিছিলের পরিকল্পনাও রয়েছে।

সঙ্ঘ পরিবারের অভিযোগ, প্রশ্নফাঁসের পর দ্রুত পুনঃপরীক্ষা ও সুষ্ঠুভাবে ফল প্রকাশ করা হলেও বামেদের আন্দোলনের নামে গোটা দেশে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাদের দাবি, এই আন্দোলনের পিছনে দেশবিরোধী শক্তি সক্রিয়। সাধারণ মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতেই তারা রাস্তায় নামছে।

প্রশ্নফাঁসের ইস্যু এখন আর শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। তা পরিণত হয়েছে রাজনৈতিক সংঘাতের ময়দানে। একদিকে বামেদের রাত জাগো, অন্যদিকে সঙ্ঘের পালটা কর্মসূচি। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা হয় নাকি রাজনীতিই জিতে যায়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *