আজকের দিনেতিলোত্তমা

RSS : আরএসএস অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র SRFTI, ৭ ঘণ্টা উত্তেজনার পর থমথমে ক্যাম্পাস

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আরএসএসের শাখা সংগঠনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল (RSS)সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। রবিবার দুপুর থেকে টানা ৭-৮ ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষের পর সোমবারও(RSS) থমথমে গোটা ক্যাম্পাস। বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা নাগাদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান(RSS) ছিল। সেই অনুষ্ঠানকে ঘিরেই অশান্তির সূত্রপাত। এই ঘটনায় পঞ্চসায়র থানায় মোট তিনটি(RSS) পৃথক FIR রুজু হয়েছে।

 

প্রথম FIR-টি দায়ের করেছে আয়োজক সংগঠন অখিল ভারতীয় গ্রাহক (RSS)পঞ্চায়েত সমিতি। তাদের অভিযোগ, SFI সদস্যরা অনুষ্ঠানস্থলে ঢুকে ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি এবং ব্যানার ছিঁড়ে দেয় এবং হামলা চালায়। দ্বিতীয় FIR-টি দায়ের করেছে পড়ুয়াদের একাংশ। তাদের দাবি,(RSS) অন্ধকারে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে আরএসএসের শাখা সংগঠনকে অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। প্রতিবাদ করায় আয়োজকরা (RSS)তাঁদের ‘জঙ্গি’, ‘বাংলাদেশি’ বলে কটূক্তি করে এবং ছাত্রী-সহ পড়ুয়াদের মারধর করে।

 

তৃতীয় FIR-টি পুলিশের তরফে স্বতঃপ্রণোদিতভাবে রুজু করা (RSS)হয়েছে। রবিবার DCP-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও পুলিশের সামনেই হাতাহাতি ও ধস্তাধস্তি চলে বলে অভিযোগ। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি। পুলিশ জানিয়েছে, আইন মেনেই(RSS) ব্যবস্থা নেওয়া হবে। আপাতত SRFTI চত্বরে পুলিশি পাহারা জারি (RSS)রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *