পোলিও আক্রান্ত রোগীর সন্ধান মিলল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, উদ্বেগে কেন্দ্র
কিউ ইন্ডিয়া বাংলা:- ভারতকে পোলিও মুক্ত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার। ২০১৪ সালের ২৭ মার্চ ২০১৪ সালেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি অর্জন করেছে ভারত। শেষ বারের মতো পোলিও আক্রান্ত রোগীর সন্ধান মিলেছিল ১৩ জানুয়ারি ২০১১ সালে। বর্তমানে নিয়মিত টিকাদান কর্মসূচি ও নজরদারি চালিয়ে গেলেও ফের সেই আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি জল শোধনাগারে ভ্যাকসিন ডিরেভড পোলিও ভাইরাস (VDPV) টাইপ ১ শনাক্ত করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। শহরের ১২টি অতিসংবেদনশীল এলাকায় শিশুদের পরীক্ষার জন্য ১০৭টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাদের পোলিও টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পোলিওমুক্ত ভারতের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের তরফে প্রতি মাসে শহর ও গ্রামের পয়ঃনিষ্কাশন শোধনাগার (এসটিপি) থেকে দূষিত জলের নমুনা সংগ্রহের কাজ পরীক্ষাগারে পাঠানো হয়। সেইভাবেই গাজিয়াবাদের দুন্দাহেরা এসটিপি থেকে নমুনা সংগ্রহ করে তা দিল্লিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সোমবার সেই রিপোর্ট আসতে উদ্বেগ বেড়েছে।
রিপোর্টে জানা যায়, ভ্যাকসিন ডিরেভড পোলিও ভাইরাসের অস্তিত্ব রয়েছে ওই জলে। তড়িঘড়ি বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্য কর্তারা। পোলিও ভাইরাসের উৎস ও কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে বিশদ আলোচনার পর ১২টি স্পর্শকাতর এলাকায় অভিযান শুরু হয়। নিয়ন্ত্রণে ১০৭টি মেডিক্যাল টিম গঠন করা হয়। যাদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে ০ থেকে ৫ বছর বয়সি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করবে এবং তাদের পোলিও টিকা খাওয়াবে। জেলার সার্বিল্যান্স আধিকারিক ডাক্তার আরকে গুপ্তা জানিয়েছেন, এলাকায় পোলিও ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। স্বাস্থ্যবিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি শিশুর উপরে পরীক্ষা চালিয়ে ভাইরাসের ভাইরাসের উৎস খোঁজার চেষ্টা করছেন আধিকারিকরা।’
