আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

Petrol-Diesel : ইরান যুদ্ধের আবহে অপরিশোধিত তেলের দামে আগুন, এক ধাক্কায় ৩.৬০ টাকা বাড়ল পেট্রল-ডিজ়েল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ইরান যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও পশ্চিম এশিয়ার সঙ্কটের জেরে দেশে ফের বাড়ল জ্বালানির দাম। ১৫ ই মে থেকে কার্যকর হওয়া নতুন দামে বিভিন্ন শহরে প্রতি লিটারে সর্বাধিক ৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত বেড়েছে পেট্রল ও ডিজ়েল। রাজ্যভিত্তিক ভ্যাট ও অন্যান্য করের কারণে দক্ষিণ ও পূর্ব ভারতের কয়েকটি শহরে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

নতুন দাম অনুযায়ী, পেট্রলের দামে সবচেয়ে এগিয়ে হায়দ্রাবাদ। সেখানে লিটারে ৩ টাকা ৩৯ পয়সা বেড়ে দাম হয়েছে ১১০.৮৯ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে তিরুবনন্তপুরম। সেখানে ৩ টাকা ৩৭ পয়সা বেড়ে দাম হয়েছে ১১০.৭৫ টাকা। তালিকায় তৃতীয় স্থানে কলকাতা। এখানে লিটারে ৩ টাকা ২৯ পয়সা বেড়ে দাম দাঁড়িয়েছে ১০৮.৭৪ টাকা। পাটনায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮.৫৫ টাকা। জয়পুরে দাম ১০৮.১৯ টাকা এবং মুম্বইতে পেট্রলের দাম ১০৬.৬৪ টাকা।
ডিজ়েলের দামেও বড় বৃদ্ধি হয়েছে। তিরুবনন্তপুরমে ডিজ়েলের দাম সবচেয়ে বেশি। সেখানে লিটারে ৩ টাকা ৩৭ পয়সা বেড়ে দাম হয়েছে ৯৯.৬৩ টাকা। হায়দ্রাবাদে ডিজ়েলের দাম ৯৮.৯৬ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভুবনেশ্বর। সেখানে লিটারে ৩ টাকা ৫৬ পয়সা বেড়ে দাম হয়েছে ৯৬.১১ টাকা। চেন্নাইয়ে ডিজ়েলের দাম ৯৫.৪৭ টাকা। কলকাতায় ডিজ়েলের দাম বেড়ে হয়েছে ৯৫.১৩ টাকা। তুলনায় রাজধানী দিল্লিতে জ্বালানির দাম এখনও অনেকটাই কম। সেখানে প্রতি লিটার পেট্রলের দাম ৯৭.৭৭ টাকা এবং ডিজ়েলের দাম ৯০.৬৭ টাকা। রাজ্যভিত্তিক কর কাঠামোর পার্থক্যের কারণেই এই ফারাক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইরান যুদ্ধের আবহে আন্তর্জাতিক অস্থিরতা ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে খুচরো বাজারে। এক ধাক্কায় ৩ টাকার বেশি দাম বাড়ায় চাপ বাড়বে সাধারণ মানুষ ও পরিবহণ খাতে। দক্ষিণ ও পূর্ব ভারতের একাধিক শহরে পেট্রলের দাম ১১০ টাকা ছাড়ানোয় মূল্যবৃদ্ধির আশঙ্কাও বাড়ছে। পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর অর্থনীতিবিদদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *