জয়ের রাস্তায় ফিরতে জয়পুরে রাজস্থান রয়্যালস এর মুখোমুখি দিল্লি ক্যাপিটালস
কিউ ইন্ডিয়া বাংলা :- অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংসকে গত ম্যাচে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী রাজস্থান রয়্যালস। আজ ঘরের মাঠ জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে, দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি, রিয়ান পরাগের দল। দিল্লি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে । রাজস্থানের বিপক্ষে তাদের এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই। অপরদিকে রাজস্থানের লক্ষ্য থাকবে দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার।
গত ম্যাচে রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে অপরাজেয় পাঞ্জাব কিংসের জয়রথ থামিয়েছে। মূলত ব্যাটিং বিভাগের নৈপুণ্যতায় পাঞ্জাবের মত শক্তিশালী প্রতিপক্ষকে হেলায় হারাতে সক্ষম হয়েছে তারা । দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী দুর্দান্ত পারফর্ম করেছিলেন শুরুতে । আজকের দিল্লি বিপক্ষে তারাই রাজস্থানের প্রধান বাজি। তবে ধ্রুব জুড়েল এবং অধিনায়ক রিয়ান পরাগের ফর্ম দলকে চিন্তায় রাখছে । এরই মধ্যে ড্রেসিংরুমে বসে ভেপিং কান্ড নিয়ে বিতর্কে জড়িয়েছেন রাজস্থান অধিনায়ক । এই আবহে দিল্লির বিপক্ষে খেলতে নামছে তারা । গত ম্যাচে ডোনোভান ফেরিরা এবং শুভম দুবে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যা লোয়ার মিডিল ওর্ডারে দলের জন্য ইতিবাচক দিক । তবে বোলারদের ফর্ম নিয়ে কিছুটা চিন্তা রয়েছে রাজস্থান শিবিরে। ঘটনা হচ্ছে জয় আসলেও বোলাররা অনেক রান খরচ করে ফেলেছিলেন যে বিষয়টা টিম ম্যানেজমেন্ট কে ভাবাচ্ছে। দিল্লির বিপক্ষে এই ভুলটা করলে চলবে না তাহলে দলকে মূল্য চোকাতে হতে পারে।
অপরদিকে দিল্লি ক্যাপিটালস পরপর দুটি ম্যাচ হেরে প্রচুর চাপের পরিস্থিতিতে রয়েছে। পাঞ্জাবের বিপক্ষে ২৬৪ রান হলেও তাদের হারাতে হয়েছিল আর গত ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৭৫ রানে অলআউট হয়ে গিয়েছিল । পাঞ্জাব ম্যাচের পর বেঙ্গালুরুর বিপক্ষে একাধিক বদল করেও কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। অনেকের দিল্লি অধিনায়ক অক্ষর পাটেল কেও সরিয়ে দেওয়ার দাবি তুলছেন। সম্পূর্ণ ব্যাটিং বিভাগ গত ম্যাচে ফ্লপ করেছে । ব্যাটিং বিভাগকে এই ম্যাচে প্রত্যাবর্তন করতে হবে । রাজস্থানের বিপক্ষে প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কে এল রাহুলের সঙ্গে ওপেনিং এ নতুন কারো খেলার সম্ভাবনা বেশি সেদিক থেকে দেখতে গেলে অভিষেক পোড়েল এগিয়ে। দিল্লির বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ লুঙ্গি এনগিডি ভয়াবহ চোট পাওয়ার জন্য দুষ্মন্ত চামিরাকে খেলিয়েছিল , কিন্তু তিনি ব্যর্থ হয়েছিল। রাজস্থান অন্যতম কঠিন প্রতিপক্ষ তাদের বিপক্ষে জিততে হলে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে ভালো পারফর্ম করতে হবে।
এবার দেখার অপেক্ষায় রাজস্থানের ঘরের মাঠে দিল্লি তাদেরকে আটটাতে পারে কিনা ?
