আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Panchayat files-TMC : পঞ্চায়েতের ফাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তৃণমূলের কর্মী, সাউথ গড়িয়ায় চাঞ্চল্য !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দুর্নীতি ধামাচাপা দিতে এবার গ্রাম পঞ্চায়েত থেকে গুরুত্বপূর্ণ ফাইল চুরির চেষ্টা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মীদের নজরদারিতে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। অভিযোগ, তৃণমূলের নির্দেশেই ফাইল সরাতে এসেছিল সে।

স্থানীয় সূত্রে খবর, পানীয় জল, রাস্তা, আবাস যোজনা, শৌচাগার নির্মাণ, খাল ও পুকুর কাটা—প্রতিটি প্রকল্পেই ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল আগের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে। পালাবদলের পর দুর্নীতিগ্রস্ত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা আতঙ্কিত হয়ে পড়েন।

অভিযোগ, সেই দুর্নীতির প্রমাণ লোপাট করতেই গোপনে লোক পাঠিয়ে সাউথ গড়িয়া পঞ্চায়েত থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চুরির পরিকল্পনা করে তৃণমূল। কিন্তু বিজেপি কর্মীদের তৎপরতায় ধরা পড়ে যায় ওই ব্যক্তি। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

ফাইল চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কারা ওই ব্যক্তিকে পাঠিয়েছিল, আর কোন কোন ফাইল সরানোর ছক ছিল !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *