Online Food Delivery : আসানসোলে এবার কর্মবিরতি ডাকল অনলাইন ডেলিভারি কর্মীরা
কিউ ইন্ডিয়া বাংলা, আসানসোল : স্তব্ধ হল অনলাইন খাবার ডেলিভারি(Online Food Delivery)। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিলো আসানসোলের জমাটো খাবার ডেলিভারি কর্মীরা। তাদের মূল দাবী হল অনলাইন ডেলিভারির মূল্য বৃদ্ধি করতে হবে। (Online Food Delivery)এছাড়াও এর পাশাপাশি রয়েছে আরও অনেক দাবী দাওয়া। ওই এলাকার সমস্ত কর্মী এক জোট হয়ে এই পদক্ষেপ গ্রহন করে। বুধবার বিকাল ৪ টে থেকে শুরু হয় এই কর্মবিরতি। রাস্তার ওপর চলে তাদের এই বিক্ষোভ প্রকাশ(Online Food Delivery)।
আসানসোল বি এন আর মোড়ের পাশে সমস্ত ডেলিভারি কর্মী তাদের ব্যাগ নামিয়ে দেয়। জমাটোর সমস্ত ডেলিভারি কর্মী জানিয়েছে, যতক্ষণ না তাদের দাবী না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে তাদের এই বিরতি(Online Food Delivery)। তাতে যদি এই অনশন মাস ছুঁয়ে যায় তাতেও তারা এই বিরতি বন্ধ করবেনা। তাদের দাবি প্রতি কিলোমিটার পাঁচ টাকা করে তাদের প্রদান করতে হবে। এছাড়াও তারা জানিয়েছে, যে পরিমাণে তাদের খরচ হচ্ছে সেই পরিমাণে তারা রোজগার করতে পারছেন না(Online Food Delivery)। এই বিষয়ে আধিকারিকরা তাদের বারবার আশ্বাস দিলেও যে কোন কাজ হয়না সে কথাও জানিয়েছে।
জমাটোর এক আধিকারিক ঘটনাস্থলে এসে সমস্ত বিক্ষোভরত জমাটো কর্মীদের সমস্ত দাবী খারিজ করেন(Online Food Delivery) । ফলে ঘটনাস্থলে বচসার সৃষ্টি হয়। ঘটনাস্থলে সাংবাদিক এসে পৌঁছাতেই জমাটো আধিকারিক কর্মীদের(Online Food Delivery) দামী শুক্রবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
