ASANSOL : সাত সকালে আসানসোলে উদ্ধার হলো ৪টি কঙ্কাল
কিউ ইন্ডিয়া বাংলা, আসানসোল : একই সাথে চার চারটে কঙ্কাল উদ্ধার। কাঁকসার জঙ্গলে একসঙ্গে চারটি মানুষের কঙ্কাল উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাঁকসার মলানদীঘি এলাকার জাঠগড়িয়া মোড় সংলগ্ন জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় কঙ্কাল গুলি। চোখে পড়া মাত্রই এলাকার মানুষ খবর দেয় কাঁকসা থানায়। পুরো এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। পুলিশ সেখানে দেখে একটি গাছ থেকে চারটি দড়ি ঝুলতে দেখা যায়। এছাড়া গাছের গোড়ায় পাওয়া যায় একটি লাইলনের ব্যাগ। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কঙ্কাDল ও বাকি সমস্ত প্রমান নিয়ে যায় পুলিশ। কঙ্কাল গুলি দেখে পুলিশের প্রাথমিক অনুমান চারজনের মধ্যে একজন শিশু থাকতে পারে। ফরেনসিক বিভাগে পাঠানো হয় কঙ্কালগুলি। পুলিশি তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলে কঙ্কালগুলির পরিচয়। এছাড়াও কঙ্কালগুলি কোথার থেকে এসেছে, কিভাবে মৃত্যু হলো, কতদিন আগে মৃত্যু হয়েছে সেই সমস্ত দিক খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং জানান, চারটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে সেগুলি মানুষের কঙ্কাল বলে চিহ্নিত হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে মৃত্যুর আনুমানিক সময়, পরিচয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এছাড়া তদন্তের স্বার্থে খতিয়ে দেখছেন পার্শবর্তী এলাকা গুলি।
