আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

BJP SOMA GHOSH : শোকজ-বিতর্কে উত্তাল ডায়মন্ড হারবার বিজেপি, জেলা সভাপতি সোমা ঘোষকে শোকজ রাজ্য নেতৃত্বের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:– ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল (BJP SOMA GHOSH)। চার নেতাকে শোকজ করার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা সভাপতি সোমা ঘোষকে শোকজ করল রাজ্য বিজেপির শৃঙ্খলা কমিটি।

সূত্রের খবর, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার চার বিজেপি নেতাকে শোকজ করেছিলেন জেলা সভাপতি সোমা ঘোষ (BJP SOMA GHOSH)। তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য বিজেপির শৃঙ্খলা কমিটির তরফে প্রতাপ ব্যানার্জীর স্বাক্ষর করা শোকজ নোটিস পৌঁছায় সোমা ঘোষের কাছেই (BJP SOMA GHOSH)। নোটিসে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

চার নেতাকে শোকজ ও তারপরই জেলা সভাপতিকে শোকজ, ঘটনার এই টাইমিং নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে (BJP SOMA GHOSH)। এটা কি নিছকই সাংগঠনিক পদক্ষেপ, নাকি শোকজের পাল্টা শোকজ? যদিও গোটা বিষয়ে বিজেপির কোনও নেতাই প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। ফলে শোকজের নেপথ্য কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এখন দেখার বিষয়, সোমা ঘোষ রাজ্য নেতৃত্বকে কী জবাব দেন এবং তার পর দল কী পদক্ষেপ নেয়। সেদিকেই তাকিয়ে রয়েছে ডায়মন্ড হারবারের বিজেপি নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *