SOUTH 24 PARGANA : মন্দিরবাজার থানা এবং SOG-র বড়ো সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণ গাঁ*জা
কিউ ইন্ডিয়া বাংলা, দক্ষিণ ২৪ পরগনা : বড়সড় সাফল্য পেল মন্দিরবাজার থানা এবং SOG । যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩৬ কেজি গাঁজা সহ এক ধৃত ব্যক্তিকে(SOUTH 24 PARGANA)। বুধবার রাতে মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের রামনারায়ণপুর এলাকাতে চলে এই অভিযান(SOUTH 24 PARGANA)। সেখান গ্রেফতার করা হয় বর্শিদ মোল্লাকে। বয়স আনুমানিক ৩৬ বছর।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর বেশ কয়েকদিন ধরেই এই চক্রের খোঁজ চালাচ্ছিলো মন্দিরবাজার থানার পুলিশ। গোপন সূত্র মারফত খোঁজ পেয়ে বুধবার রাতে হানা দেয় রামনারায়ণপুর এলাকাতে। সেখানে বর্শিদ মোল্লা নাম এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৩৬ কেজি গাঁজা। তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় মন্দিরবাজার থানায়(SOUTH 24 PARGANA)।
বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে ডায়মন্ড হারবার মহাকুমা আদালতে তোলা হবে(SOUTH 24 PARGANA)। উদ্ধার হওয়া সমস্ত গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। এই গাঁজা গুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো, কোথার থেকে আসছিলো এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত কি না সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে প্রশাসন(SOUTH 24 PARGANA)। এছাড়াও এদের জল কতদূর পর্যন্ত ছড়িয়েছে সেই বিষয়েও খোঁজ চালাচ্ছে পুলিশ।
