আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

North Bengal Train Restored : অবশেষে স্বস্তি ! ৬৫ ঘণ্টা পর ফরাক্কায় রেললাইন মেরামতি, উত্তরবঙ্গে ফিরল ট্রেন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ফারাক্কা :- অবশেষে স্বস্তি। ফরাক্কায় রেললাইনে ধসের জেরে টানা ৬৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হল উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ রেল পরিষেবা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফরাক্কার উপর দিয়ে ফের শুরু হয়েছে ট্রেন চলাচল।

অতিবৃষ্টির কারণে মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনের নীচে মাটিতে ধস নামে। বুধবার মধ্যরাত থেকে কার্যত বন্ধ হয়ে যায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়, কিছু ট্রেন ঘুরপথে চালানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় মেরামতির কাজ, কিন্তু বারবার ধস নামায় বাধা পায় কাজ। শনিবার পাওয়ারব্লক করে যুদ্ধকালীন তৎপরতায় লাইন ও ওভারহেড তার মেরামতি করা হয়। সফল ট্রায়াল রানের পর পরিষেবা স্বাভাবিক বলে ঘোষণা করেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি।(North Bengal Train Restored)

রেল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর কোনও ট্রেন বাতিল নেই, তবে কাঞ্চনকন্যা, গৌড়, পদাতিক এবং দার্জিলিং মেল সহ কয়েকটি ট্রেন এখনও ঘুরপথে চলবে।(North Bengal Train Restored)

দীর্ঘ ভোগান্তির পর রেল পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।(North Bengal Train Restored)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *