বেলডাঙা হিংসা মামলায় ১৫ অভিযুক্তর জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে NIA !
কিউ ইন্ডিয়া বাংলা:- বেলডাঙা মামলায় এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে NIA। বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে NIA। ১৫ অভিযুক্তর জামিন মঞ্জুর করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে NIA। মামলার শুনানি হবে আগামীকাল ২১ শে এপ্রিল ।
প্রসঙ্গত বেলডাঙা মামলায় এর আগে NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। UAPA ধারায় মামলা রুজু করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর পক্ষ থেকে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্ট সেই মামলা মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। তবে, UAPA ধারার প্রয়োজন আছে কিনা সেই সিদ্ধান্ত হাইকোর্টের হাতে ছাড়ে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে এনিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা না পড়ায়় বিশেষ আদালত অভিযুক্তদের বিধিবদ্ধ জামিনের আবেদন মঞ্জুর করে। UAPA ধারায় মামলা হলে চার্জশিট দাখিলের জন্য ১৮০ দিন সময় পাওয়া যায়, দাবি NIA-র। এবিষয়ে তারা বিশেষ আদালতকে অবগত করেছিলেন, দাবি NIA-র পক্ষ থেকে। UAPA যে ধারা এক্ষেত্রে তাঁরা বলবৎ করেছিলেন, সেই ধারা কিন্তু এখনও সুপ্রিম কোর্ট কিংবা কলকাতা হাইকোর্টের তরফ থেকে এখনো খারিজ করা হয়নি। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে, এই মামলার ক্ষেত্রে UAPA ধারা যথার্থভাবে প্রয়োগ করা হয়েছে কিনা, সেই বিষয়টা কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি খতিয়ে দেখবেন।
চলতি বছরের শুরুর দিকে মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার তদন্তে নেমে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহোগিতার অভিযোগ তুলেছিল NIA। ঝাড়খণ্ডে পরিযাযী শ্রমিকের রহস্যমৃত্যুর প্রতিবাদে নজিরবিহীন অশান্তির ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের বেলডাঙায়।
