আজকের দিনেখেলাবিশ্বযেদিকে দু-চোখ যায়

Mountaineers Missing : কারাকোরাম পর্বতমালার তুষারধসে নিখোঁজ ১০ পর্বতআরোহী, চলছে উদ্ধারকাজ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কারাকোরাম পর্বতমালার বিশ্বের দ্বাদশ উচ্চতম শৃঙ্গ ব্রড পিকে তুষারধস। মোট ১০ জন পর্বতারোহী নিখোঁজ হয়েছেন । সেই দলে রয়েছেন নেপালি পর্বতারোহী নির্মল পুরজা। ট্র্যাকার বলছে ৪০ মিনিটে ৮০০ মিটার নেমে গিয়েছিলেন তিনি। এরপর থেকে আর যোগাযোগ নেই। শুরু হয়েছে জোরদার উদ্ধারকাজ।

৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিক মানেই চরম প্রতিকূলতা। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৮ মিনিটে ট্র্যাকিং অনুযায়ী নির্মল ছিলেন ৬,৬৫৯ মিটার উচ্চতায়। ঠিক তখনই তুষারধস নামে।

সকাল ১০টা ১৮ মিনিটে GPS দেখায় তিনি নেমে গেছেন ৫,৮৯১ মিটার উচ্চতায়। এত দ্রুত উচ্চতা কমে যাওয়ায় ধসের কবলে পড়েছেন বলেই আশঙ্কা। তারপর থেকে আর কোনও সাড়া মেলেনি।

নিখোঁজ দলে মোট ১০ জন। নেপালের ৫ জন ছাড়াও রয়েছেন আমেরিকা, পাকিস্তান, ওমান ও চিনের ১ জন করে পর্বতারোহী।

উদ্ধারকাজ শুরু করেছে পাকিস্তান। ‘আলপাইন ক্লাব অফ পাকিস্তান’-এর সাধারণ সম্পাদক আয়াজ আহমেদ শিগ্রি জানিয়েছেন, সকাল ৮টায় স্কার্দু থেকে হেলিকপ্টার পাঠানো হয়েছে। তাতে আছেন পাকিস্তানের দুই বিখ্যাত পর্বতারোহী শেরবাজ খান ও শেরজাদ। একইসঙ্গে K-2 বেস ক্যাম্প থেকে পায়ে হেঁটে উদ্ধারকারী দলও রওনা দিয়েছে।

নির্মল পুরজা ২০২১-এ নেটফ্লিক্সের ডকুমেন্টারির পর বিশ্বজোড়া পরিচিতি পান। মাত্র ৬ মাসে বিশ্বের ১৪টি ৮০ মিটার শৃঙ্গ জয় করে তিনি রেকর্ড গড়েছিলেন। প্রাক্তন ব্রিটিশ সেনা ও রয়্যাল মেরিন অফিসার নির্মল কৃত্রিম অক্সিজেন ব্যবহারের পক্ষে ছিলেন নিরাপত্তার কারণে।

ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে আলপাইন ক্লাব বলেছে, সব পর্বতারোহীর নিরাপদ উদ্ধারের প্রার্থনা করছে তারা।

৮০ মিটার শৃঙ্গ মানেই মৃত্যুর সঙ্গে লড়াই। নির্মল পুরজার নিখোঁজের খবরে উদ্বিগ্ন গোটা পর্বতারোহী দুনিয়া। GPS-এর শেষ তথ্যই এখন একমাত্র ভরসা। উদ্ধারকারী দলের দ্রুত কাজের দিকেই তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *