আজকের দিনেখেলা

এগিয়ে গিয়েও এফসি গোয়ার বিপক্ষে ড্র মোহনবাগানের

ভালোবাসা ছড়িয়ে দাও

 

কিউ ইন্ডিয়া বাংলা:- লক্ষ্য কঠিন ছিল , তবে তা পূরণ করতে ব্যর্থ মোহনবাগান। গোয়ায় গিয়ে গোয়াকে হারানো সহজসাধ্য নয়। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের পর এবারও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া মোহনবাগান জয় তুলে নিতে পারল না। এগিয়ে গিয়েও ১-১ ড্র করে ফিরেছেন জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসোরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই মূলত নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। শনিবার সার্জিও লোবেরা ম্যাকলারেন ও রবসনকে সামনে রেখে দল সাজান। কিন্তু মেরিনার্সদের আক্রমণে সেভাবে ঝাঁজ ছিল না। ম্যাচের অধিকাংশ সময়ই এফসি গোয়ার ডিফেন্সের সামনে সবুজ-মেরুন ফরোয়ার্ড লাইন কার্যত নিষ্প্রভ ছিল। মোহনবাগানের সেরা সুযোগ বলতে শুধু আপুইয়ার দূরপাল্লার শট। এছাড়া অ্যালড্রেডের হেড কিছুটা সম্ভাবনা তৈরি করলেও গোল আসেনি।
অন্যদিকে, এফসি গোয়া কাউন্টার-অ্যাটাকের স্ট্র্যাটেজিতেই এগিয়েছে। প্রথমার্ধের শেষ দিকে উদান্ত সিং, রাবিহর, নেমিল ও সাংওয়ানরা আক্রমণের গতি বাড়ান। ফলে বাগান রক্ষণকে কিছুটা অগোছালো লেগেছে। দ্বিতীয়ার্ধে মোহনবাগান রবসনকে তুলে মাঠে নামায় জেসন কামিন্সকে। এরপর খেলার তীব্রতা বাড়ে। ৫৫ মিনিটে ডেডলক ভাঙেন জেমি ম্যাকলারেন। অভিজ্ঞ সন্দেশ ঝিঙ্গানের ভুলে সুযোগ তৈরি হয়। বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে সামনে বল পেয়ে যান জেমি। তৈরি থাকা ম্যাকলারেন গোল করতে কোনও ভুল করেননি। তবে সবুজ-মেরুনের গোলের আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৬৭ মিনিটে রনি উইলসন গোয়াকে সমতায় ফেরান। ডানদিক থেকে তিনি ক্রস তুলেছিলেন। সেই বলই হঠাৎ গোলে ঢুকে যায়। এরপরে কোন দল আর গোল করতে পারেনি।

এফসি গোয়ার বিপক্ষে ড্র করার পর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলো মোহনবাগান। গোল পার্থক্য বেশি থাকার কারণে শীর্ষে ইস্টবেঙ্গল । মোহনবাগানের পরবর্তী ম্যাচ আগামী ১২ই মে ইন্টার কাশির বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *