শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত
কিউ ইন্ডিয়া বাংলা:- কমিশনের বিশেষ পর্যবেক্ষক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। উল্লেখ্য, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি । কমিশনের জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক থেকে নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হচ্ছেন তিনি।
বঙ্গে এস আই আর এর সময় থেকে কমিশনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন সুব্রত গুপ্ত। রাজ্যের মানুষ দেখতে চলেছেন মুখ্যমন্ত্রীর বিশেষ পর্যবেক্ষক হিসাবে কেমন দায়িত্ব পালন করেন তিনি ? বিশেষ রোল অবজারভার হিসেবে পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়ে এসেছিলেন সুব্রত গুপ্ত। SIR সফল করতে তিনি এক জেলা থেকে আরেক জেলায় ছুটে বেরিয়েছেন। সেই কারণেই বারবার আলোচনায় এসেছে তাঁর ভূমিকা। এছাড়া নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ভোটের আগে ও ভোট চলাকালীন হিংসা রুখতে তাঁর ভূমিকা ছিল খুবই কার্যকর।
শপথ নেওয়ার পর থেকে একাধিক জায়গায় সফর করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক সেরেছেন তিনি। ধীরে ধীরে সামনে আসছে একাধিক বিষয়। মন্ত্রিসভায় কারা থাকছেন, কে হবেন তাঁর উপদেষ্টা। এর মধ্যেই জানা গেল, সুব্রত গুপ্ত হতে চলেছেন নতুন উপদেষ্টা।
