Marco Rubio : দিল্লিতে বড় বার্তা রুবিওর, বললেন – আমেরিকা-পাকিস্তান বন্ধুত্বে ভারতের ক্ষতি হবে না
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বাণিজ্য, প্রতিরক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে (Marco Rubio) আলোচনার লক্ষ্যে ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর পাকিস্তান ও চিনের সঙ্গে সম্পর্ক (Marco Rubio) আরও দৃঢ় করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে নয়াদিল্লি। এই প্রেক্ষাপটে দিল্লিতে দাঁড়িয়ে ভারতকে আশ্বস্ত করলেন রুবিও। তাঁর স্পষ্ট বার্তা, পাকিস্তান-আমেরিকার সম্পর্কে ভারতের কোনও (Marco Rubio) ক্ষতি হবে না।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া (Marco Rubio) এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্পের সঙ্গে ১৯৭০-এর দশকের নিক্সন-কিসিঞ্জার আমলের তুলনা করা যথার্থ নয়। তিনি বলেন, “আমি ১৯৭০-এর দশককে উদাহরণ হিসেবে ব্যবহার করব না। বর্তমান বিশ্ব সেই সময়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। তখন স্নায়ুযুদ্ধ-সহ এমন অনেক পরিস্থিতি ও সমীকরণ (Marco Rubio) ছিল, যা এখন আর নেই।” উল্লেখ্য, নিক্সনের রাষ্ট্রপতিত্বকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের সময়ে দক্ষিণ এশিয়ায় (Marco Rubio) পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের প্রতি আমেরিকার স্পষ্ট পক্ষপাত দেখা গিয়েছিল।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে পাক সেনা (Marco Rubio) সর্বাধিনায়ক আসিম মুনিরের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নের উত্তরে রুবিও বলেন, “বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে আমাদের সম্পর্ক কখনই ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বিনিময়ে গড়ে ওঠেনি।” (Marco Rubio) তিনি আরও যোগ করেন, “আমার ভারত সফর দু’দেশের বাণিজ্যচুক্তি সম্পাদনের বিষয়ে অঙ্গীকার, আমাদের মধ্যকার যাবতীয় যোগাযোগ এবং যৌথভাবে কাজ করার মানসিকতাকেই তুলে ধরে। পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে, তা বজায় রাখা প্রয়োজন। কিন্তু আমাদের সম্পর্কের কারণে (Marco Rubio) ভারতের কোনও ক্ষতি হবে না।”
এদিকে রুবিওর ভারত সফরের মাঝেই মার্কিন (Marco Rubio) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ট্রাম্পের কথায়, “ভারত চুক্তিটি চূড়ান্ত করতে চায়। আমরাও মুখিয়ে আছি। চুক্তিটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এই চুক্তিটি আমাদের আগের করা (Marco Rubio) চুক্তিগুলির চেয়ে একেবারেই ভিন্ন হবে।” যদিও চুক্তির বিস্তারিত রূপরেখা নিয়ে তিনি কিছু জানাননি। কূটনৈতিক মহলের মতে, পাকিস্তানের সঙ্গে আমেরিকার নতুন করে ঘনিষ্ঠতা নিয়ে ভারতের উদ্বেগের মধ্যেই রুবিওর এই আশ্বাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার বার্তা দু’দেশের সম্পর্ককে (Marco Rubio) নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
