আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Dashami-Sindoor : বোধনের আনন্দ পেরিয়ে বিজয়ার বিষাদ, সিঁদুরে রাঙা বাংলার দশমী !

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ষষ্ঠীর বোধনে শুরু, দশমীতে বিদায়। বাপের বাড়ির চারদিনের আনন্দ সাঙ্গ করে আজ কৈলাসের পথে রওনা দেবেন উমা। তাই সকাল থেকেই রাজ্যজুড়ে ঢাকের তালে বেজে উঠেছে বিদায়ের বোল।

রাজ্যের প্রতিটি প্রান্তে আজ একই ছবি। বিজয়া দশমী উপলক্ষে চলছে দেবী বরণ ও ঐতিহ্যবাহী সিঁদুরখেলা।(Dashami-Sindoor)

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই উৎসবের মাঝেও বিষাদের সুর। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন পুজো মণ্ডপে অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হচ্ছে বরণ পর্ব।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার সংলগ্ন বিভিন্ন প্রাচীন জমিদার বাড়ি ও বনেদি বাড়িগুলিতে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে সিঁদুরখেলা। সেখানে নিয়ম মেনে, প্রাচীন প্রথা অনুযায়ী দেবীকে বরণ করছেন পরিবারের মহিলারা।(Dashami-Sindoor)

অন্যদিকে বারোয়ারি পুজোগুলিতে দুপুরের পর থেকে ভিড় বাড়তে শুরু করেছে। কলকাতা সহ জেলার বড় বড় বারোয়ারি মণ্ডপগুলিতে মহিলারা দল বেঁধে মেতে উঠেছেন সিঁদুরখেলায়। মণ্ডপ চত্বরেই চলছে সিঁদুরখেলা, সঙ্গে ঢাকের তালে নাচ। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে সঙ্গে নিয়ে মর্ত্যে এসেছিলেন উমা, এবার তাঁদের সঙ্গে নিয়েই ফের কৈলাস যাত্রা।

পুজো শেষ হলেও থেকে যাবে স্মৃতি। ঢাকের কাঠি থেমে গেলেও, মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনবে আপামর বাঙালি। আসছে বছর আবার হবে।(Dashami-Sindoor)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *