আজকের দিনেগরম মাশলাবাংলার আয়না

Liquor Shops : সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, ভোটের চার দিন আগেই বন্ধ মদের দোকান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কড়া বিজ্ঞপ্তি কমিশনের এবং সেই মতো এইবার বিধানসভা নির্বাচনের চার দিন আগে থেকে মদের দোকান বন্ধ । রাজ্য আবগারি দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই মতোই রবিবার থেকে মদের দোকানে নামানো হয়েছে শাটার। আগামী ২৩ এপ্রিল যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট রয়েছে মূলত সেখানেই স্থানীয় মদের দোকানগুলি বন্ধ রাখা হয়েছে রবিবার থেকে।

দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল যে কেন্দ্রগুলিতে ভোট হবে সেখানে ২৫শে এপ্রিল থেকেই মদের দোকান বন্ধ থাকবে । এমনকি মদের সরকারি ডিফেও বন্ধ রাখতে বলা হয়েছে ফলে দোকানগুলিতে অতিরিক্ত মদ সরবরাহ করা আর সম্ভব হবে না । নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কারণে এইবার ভোটের চার দিন আগে থেকেই মদের দোকান বন্ধ। সাধারণত বিগত নির্বাচনগুলিতে দেখা গেছে ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে সে কথা মাথায় রেখে সুরা প্রেমীরা আগে থেকেই থেকেই স্টক তুলে রেখে দেন । এবারের চার দিন আগে থেকে দোকান বন্ধ হওয়ায় সুরাপ্রেমীদের মন খারাপ নিঃসন্দেহে।

প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং , কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হবে ২৩ শে এপ্রিল। এই সমস্ত জায়গায় গতকাল রবিবার থেকেই মদের দোকান বন্ধ।

রাজ্যের দ্বিতীয় দফায় যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে সেই সমস্ত এলাকায় অবস্থিত মদের দোকানগুলিতে ইতিমধ্যেই কবে থেকে দোকান বন্ধ রাখতে হবে সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *