আজকের দিনেবাংলার আয়না

বঙ্গে ডিউটিতে এসে, আত্মহত্যার চেষ্টা সিআরপিএফ জওয়ানের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,মুর্শিদাবাদ: ভোটের মাত্র আর কদিন বাকি। ইতিমধ্যেই বাইরে থেকে
রাজ্যে আসতে শুরু করেছেন সিআরপিএফ জওয়ানরা। কোথাও কোথাও আবার রুটমার্চ ও চলছে।সেই আবহেই ভোটের ডিউটিতে এসে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে ।
সোমবার অর্থাৎ আজ দুপুরের ঘটনাটি মুর্শিদাবাদের রেজিনগরে ঘটেছে। জানা গেছে, মুর্শিদাবাদের বিধানসভা কেন্দ্রের শক্তিপুর থানা এলাকায় বাজারসৌ উচ্চমাধ্যমিক হাইস্কুলে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই সিআরপিএফের ১৪২ নম্বর ব্যাটেলিয়নের এক হেড কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেন। ওই জওয়ান দক্ষিণ ভারতের বাসিন্দা। মাসখানেক আগে অসম থেকে ভোট করিয়ে এসেছেন তিনি।
সূত্রের খবর, সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করেছেন তিনি। ওই গুলি তাঁর বাঁম কাঁধ এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে। ঘটনার পরই তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *