Lebanon-Israel-Trump : লেবানন – ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ঘোষনা ট্রাম্পের !
কিউ ইন্ডিয়া বাংলা :- যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ল লেবানন এবং ইজরায়েলের মধ্যে। তিন সপ্তাহ এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণা করলেন । তুমি জানিয়েছেন , এই সময়ের মধ্যে লেবানন এবং ইজরায়েলের প্রতিনিধিরা হোয়াইট হাউসে আলোচনায় বসতে পারেন ।
সম্প্রতি হোয়াইট হাউসে একটি উচ্চপর্যায়ের বৈঠকের লেবানন এবং ইজ়রায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা জানান ট্রাম্প। ওই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো, ইজ়রায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। ওই বৈঠক ইতিবাচক হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আশাবাদী, অদূর ভবিষ্যতে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বৈঠকে বসবেন।
একই সঙ্গে তিনি আরো জানান, ওই অঞ্চলের শান্তি তখনই ফিরবে, যখন ইরান সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাকে টাকা দেওয়া বন্ধ করবে। ট্রাম্প জানিয়েছেন, হিজ়বুল্লার থেকে আত্মরক্ষা করতে লেবাননকে সাহায্য করার জন্য আমেরিকা প্রস্তুত।
বিগত ২৮ শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরানে সামরিক অভিযান শুরু করার পর , লেবাননের হিজবোল্লা আক্রমণ শুরু করেছিল পড়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের ওপর । ইজরায়েলও পাল্টা হামলা চালায় । লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইজ়রায়েলি আগ্রাসন এবং সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যার প্রতিবাদে হামলা শুরু করে। ইজ়রায়েলের হামলায় লেবাননে অনেকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে সাধারণ মানুষই বেশি। ঘরছাড়াও অনেকে। এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ।
