Election Commission : হিঙ্গলগঞ্জের ওসিকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে চব্বিশ ঘন্টাও কাটেনি । এরই মধ্যে হিঙ্গলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সন্দীপ সরকারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন । পক্ষপাতিত্বের অভিযোগ উঠে এসেছিল তার বিরুদ্ধে । কমিশন তাকে সাসপেন্ড করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে ।
সূত্রের খবর হিঙ্গলগঞ্জের ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনে গুরুতর অভিযোগ জমা পড়েছিল । পক্ষপাতিত্ব, স্থানীয় অসাধুচক্রের সঙ্গে গোপন আঁতাত এবং সব দলকে সমান সুযোগ না দেওয়ার অভিযোগে তাকে সাসপেন্ড করা নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্যসচিব কে চিঠি পাঠান নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র । কমিশন জানিয়েছে ” হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে অবিলম্বে পথ থেকে সরিয়ে দিতে হবে ‘ । রাজ্যকে এই নির্দেশ দ্রুত কার্যকর করার পর রিপোর্টও পাঠাতে বলা হয়েছে । তবে হিঙ্গলগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে কাকে পাঠানো হবে তা এখনো অব্দি জানা যায়নি । কোন নাম ও সুপারিশ করেননি কমিশন তবে রাজ্যকে দ্রুত ওই পদে কোন অফিসার কে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
বঙ্গের বিধানসভা নির্বাচন করা হাতে পরিচালনা করছে কমিশন । এর আগে হলদিয়া মহাকুমা শাসকের দপ্তরের পোস্টাল ভোটিং এর সময় ভোটারদের প্রভাবিত করার অভিযোগে মাসুদ করিম নামে এক কনস্টেবল কে সাসপেন্ড করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। এইবার তারা হিঙ্গলগঞ্জ থানার ওসিকে দ্বিতীয় দফার নির্বাচনের পাঁচ দিন আগে দায়িত্ব থেকে সরিয়ে দিল।
