আজকের দিনেবিজ্ঞানবিশ্বভারতসিলেবাস থেকে

Kandula-ISRO : কাঠমিস্ত্রির মেয়ের মহাকাশ জয় – ইসরোর শক্তিস্যাট মিশনে সুযোগ পেল ১৪ বছরের কান্দুলা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, অন্ধপ্রদেশ :- বাবা কাঠমিস্ত্রি, মা গৃহিণী। আর্থিক টানাপোড়েনে বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হতে হয়েছিল। সেই মেয়েই আজ বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করল। অন্ধ্রপ্রদেশের দশম শ্রেণির ছাত্রী কান্দুলা জেসি নির্বাচিত হল ইসরোর বিশ্বের প্রথম শুধুমাত্র নারী পরিচালিত চন্দ্র-কেন্দ্রিক কিউব-স্যাট মিশন ‘শক্তিস্যাট’-এর জন্য।

মাত্র ১৪ বছর বয়সে এই বিরাট সাফল্য কান্দুলার। ছোট থেকেই স্বপ্ন ছিল ইসরোর বিজ্ঞানী হওয়ার। সেই স্বপ্নপূরণের পথে বড় ধাপ।
‘শক্তিস্যাট’ হল স্পেস কিডজ ইন্ডিয়ার একটি বৈশ্বিক মহাকাশ উদ্যোগ। এর নেতৃত্বে রয়েছেন ইসরো ও নাসার অ্যাম্বাসেডর ড. শ্রীমাথি কেসান। এই মিশনের জন্য ১০৮টি দেশের প্রায় ১২ হাজার আবেদনকারীর মধ্যে থেকে ভারত থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র ২০ জনকে। তাদের মধ্যে একজন কান্দুলা।
অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার সরকারি স্কুলের ছাত্রী কান্দুলার এই সাফল্যের পিছনে রয়েছেন স্কুলের বিজ্ঞান শিক্ষিকা মণিমালা। তিনিই ছাত্রীর বিজ্ঞানপ্রেম দেখে আবেদন করতে উৎসাহ দেন। এরপর ৫০টি অনলাইন প্রশিক্ষণ সেশন ও ২১টি মডিউল শেষ করে স্যাটেলাইট সিস্টেম, প্রপালশন, থার্মোডাইনামিক্সের মতো কঠিন বিষয় আয়ত্ত করে সে।
নির্বাচন প্রক্রিয়ায় আন্তর্জাতিক বিজ্ঞানীদের সঙ্গে এক ঘণ্টার ইন্টারভিউ এবং ১ মিনিটের ইংরেজি ভিডিও প্রেজেন্টেশনও দিতে হয়েছে কান্দুলাকে। কঠোর পরিশ্রমের ফলেই মিলেছে স্বীকৃতি।
আগামী ২৩ আগস্ট থেকে নয়াদিল্লিতে হাতে-কলমে প্রশিক্ষণ শুরু। এরপর ছাত্রীদের তৈরি করা চন্দ্র কিউবস্যাটটি অক্টোবরে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ইসরোর।

আর্থিক প্রতিকূলতা বাধা হতে পারেনি। শিক্ষিকা ও নিজের জেদের জোরে কান্দুলা দেখিয়ে দিল স্বপ্ন দেখলে তা পূরণও হয়। ইসরোতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা এই কিশোরীর সাফল্য গোটা দেশকে গর্বিত করেছে। কান্দুলার গল্প এখন অনুপ্রেরণা হাজারো মেয়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *