আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

NANDIGRAM – MAMATA : নন্দীগ্রামে মমতার লড়াই নয়, প্রার্থী সঞ্চিতা! রেজিনগরেও প্রার্থী ঘোষণা কালীঘাট তৃণমূলের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– জল্পনা ছিল নন্দীগ্রামে প্রার্থী হবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (NANDIGRAM – MAMATA)। মমতা লড়লে প্রার্থী দেবে না বলে জানিয়েছিল ঋতপন্থী তৃণমূল। কিন্তু শেষ পর্যন্ত ভোটের ময়দানে নামলেন না তিনি। প্রতীক জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে-কে। রেজিনগরে লড়বেন রবিউল আলম চৌধুরী। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি, ফলে আসনটি বিধায়কশূন্য হয় (NANDIGRAM – MAMATA)। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর। সেই দুটি আসনও বিধায়কশূন্য।

কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৬ অক্টোবর হবে উপনির্বাচন। এই মুহূর্তে তৃণমূল দুভাগে বিভক্ত – কালীঘাট তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূল, যাদের মধ্যে প্রতীক নিয়ে টানাপোড়েন চলছে। মমতা প্রার্থী না হওয়ায় কটাক্ষ করেছে ঋতপন্থী শিবির (NANDIGRAM – MAMATA)।

প্রার্থী ঘোষণার পর ঋতপন্থী বিধায়ক মদন মিত্র বলেন, “আমার ধারণা মার্জিনটা ৫০ হাজার হয়ে যাবে। বিজেপি প্রার্থী ৫০ হাজার ভোটে জিতবে। কারণ শুভেন্দু অধিকারীর কাছে সঞ্জিতা বা বঞ্চিতা কোনও ফ্যাক্টরই নন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *