আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Jahangir : আদালতে সওয়ালে নারাজ আইনজীবীরা, ৫ দিনের হেফাজতে ‘পুষ্পা’ জাহাঙ্গির !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ডায়মন্ড হারবার আদালত চত্বরে মঙ্গলবার এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে ঘিরে। বাংলা–নেপাল সীমান্ত থেকে বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হওয়া এই নেতাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠালো ডায়মন্ড হারবার এসিজেএম আদালত। মামলার তদন্তকারী ফলতা থানার পুলিশ তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। তবে শুনানির পর বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আদালত প্রাঙ্গণে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে অভিযুক্তকে আদালতে আনার সময়ও নিরাপত্তা জোরদার ছিল, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।সবচেয়ে আলোচনার আরেকটি বিষয়—ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের কোনও আইনজীবীই নাকি জাহাঙ্গির খানের পক্ষে সওয়াল করতে রাজি হননি। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত তাঁর নিজের আবেদনের ভিত্তিতে লিগাল এইডসের পরিষেবার একজন আইনজীবী তাঁর পক্ষে আদালতে সওয়াল করেন। একই সঙ্গে অভিযুক্তের জামিনের আবেদনও জানানো হয়, যদিও আদালত তা খারিজ করে দেয়।

শুনানির সময় উপস্থিত ছিলেন ফলতা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আইনজীবী দেবাংশু পান্ডা। তিনি জানান, বিচারক দুই পক্ষের বক্তব্য শুনে শেষ পর্যন্ত ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে আসে জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে লুটপাট, মারধর, এলাকায় সন্ত্রাস সৃষ্টি এবং এমনকি খুনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার একাধিক মামলায়ও তাঁর নাম জড়িয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *