ISRAEL: ত্রিশঙ্কু ইজরায়েল, কিংমেকার আরবদের প্রস্তাব খারিজ, ক্ষমতা ভাগাভাগির সরকারের পথে নেতানিয়াহু
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ইজরায়েলের নির্বাচনে ত্রিশঙ্কু ফলাফল (ISRAEL) । ১২০ আসনের নেসেটে ম্যাজিক ফিগার ৬১ ছুঁতে পারেনি কোনও শিবিরই। নেতানিয়াহুর লিকুদ পেয়েছে ৫৩, আইজেনকোটের জোট ৪৮ আসন। এই ডামাডোলের মধ্যে আরব দলগুলিকে এড়িয়ে এবার সামনে এল ‘২+২ ফর্মুলা’, যেখানে ২ বছর করে ভাগাভাগি করে প্রধানমন্ত্রী হতে পারেন নেতানিয়াহু ও আইজেনকোট (ISRAEL) ।
ইজরায়েলের ভোটগণনা শেষ পর্যায়ে (ISRAEL) । বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি পেয়েছে ৫৩টি আসন, অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে সরকার গঠন নিয়ে তীব্র দর কষাকষি চলছে।
এই পরিস্থিতিতে ১৯টি আসন পেয়ে কিংমেকার হয়ে উঠেছে আরব দলগুলির জোট। তারা নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটকে নিঃশর্ত সমর্থনের প্রস্তাব দিয়েছে, কোনও মন্ত্রক ছাড়াই। তাদের শর্ত – প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার কূটনৈতিক প্রক্রিয়া শুরু, আরব পুরসভাগুলিতে সহিংস অপরাধ মোকাবিলায় অর্থায়ন এবং বাড়িঘর ধ্বংস বন্ধ করা।
কিন্তু আইজেনকোট শিবির আরবদের সমর্থন নিতে নারাজ। কারণ তাদের দাবিগুলি ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলির পক্ষে মানা কঠিন। এই সুযোগে ক্ষমতা ধরে রাখতে বিকল্প রাস্তা খুঁজছে লিকুদ। আলোচনায় উঠে এসেছে ক্ষমতা ভাগাভাগির সরকারের প্রস্তাব।
প্রস্তাবিত ফর্মুলা অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু, পরের দুই বছর দায়িত্ব নেবেন প্রাক্তন সেনাপ্রধান আইজেনকোট। যদিও পুরোটাই এখনও আলোচনার পর্যায়ে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিরোধী শিবির এই সমঝোতায় রাজি হবে কি না, তা স্পষ্ট নয়। তবে ১৯ আসন নিয়েও কিংমেকার হয়েও ইজরায়েলের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়াই আরবদের ভবিতব্য বলে মনে করা হচ্ছে।
