আজকের দিনেভারত

Bengaluru Day Care Centre: বাচ্চাদের কান্না বন্ধ করতে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে জল স্প্রে! বেঙ্গালুরর ডে কেয়ার সেন্টার ঘিরে শোরগোল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- কেন এত অমানবিক? বর্তমান সময়ে মেয়েরা কর্মরত। নিউ ক্লিয়ার পরিবারগুলিতে সদস্য সংখ্যা কম। ফলে কর্মরতা মায়েদের অন্যতম ভরসার জায়গায় ডে কেয়ার। কিন্তু সেই ডে কেয়ারে চরম অমানবিক আচরণ শিশুদের সঙ্গে। বাথরুমের ভিতর শিশুদের দীর্ঘক্ষণ আটকে রাখছে ডে কেয়ারের কর্মীরা। বিস্ফোরক অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক ডে কেয়ারের বিরুদ্ধে। এই ঘটনার প্রকাশ্যে আনার ফলে ডে কেয়ারের কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সব মিলিয়ে ডে কেয়ারের ঘটনা ঘিরে তোলপাড় বেঙ্গালুরু।
জানা গিয়েছে, মূলত তথ্যপ্রযুক্তি কর্মীদের সন্তানরা ওই ডে কেয়ারে থাকে। অফিস ক্যাম্পাসের মধ্যেই ওই ডে কেয়ারে চলে নির্যাতন। বাচ্চাদের কান্না বন্ধ রাখার জন্য ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হত। এর পর মুখে জল স্প্রে করে দেওয়া হত। এমনকী বাথরুমের ঢুকিয়ে দেওয়া হত কাঁদতে থাকা শিশুদের। জানা গিয়েছে, এই শিশুদের বয়স দুই থেকে তিন বছরের মধ্যে।
জানা গেছে, আসলে কাপগেমিনি নামে ওই সংস্থার কর্মীদের সন্তানের জন্য় এই ডে কেয়ার তৈরি হয়েছে। সেখানে বাচ্চারা নিরাপদে থাকবে, সেই ভরসাতে সন্তানদের রেখে যেতেন কর্মরতা মায়েরা। এবার সব ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে। অকথ্য নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়া। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে পুলিশ এবং কর্নাটকের শিশু অধিকার কমিশনে।
জানা গিয়েছে, প্রত্যেকদিন অন্তত ১৫ থেকে ২০ জন শিশু থাকত ওই ডে কেয়ারে। দীর্ঘদিন ধরেই শিশুদের উপর এই নির্যাতন চালানো হত। অতীতে মুখ খুলেছিলেন ডে কেয়ারের এক কর্মী। সুপারভাইজারের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ জানানোর পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে এমন ঘটনায় এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি। আপাতত পাঁচজনের এফআইআর দায়ের হয়েছে। নির্যাতনের একটি ভিডিও জমা দেওয়া হয়েছে মানবধিকার কমিশনের কাছে। ডে কেয়ারটি আপাতত বন্ধ করে দিয়েছে কাপগেমিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *