IPL-Cricket : ধর্মশালায় আরসিবির বিপক্ষে হার পাঞ্জাবের , প্লে অফ নিশ্চিত কোহলিদের !
কিউ ইন্ডিয়া বাংলা :- হেরেই চলেছে পাঞ্জাব । আজকেও তারা আরসিবির বিপক্ষে হেরে টানা ছয়টি ম্যাচে পরপর হারল তারা। ২২৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৯৯ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস । পাঞ্জাবকে হারিয়ে চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফের যোগ্যতা নিশ্চিত করল আরসিবি ।
পাঞ্জাব কিংস ট্রসে জিতে প্রথমে বেঙ্গালুরু কে ব্যাটিং করতে পাঠায়। বিগত ম্যাচ গুলির মত এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন জ্যাকব বেথেল। মাত্র ৭ বলে ১১ রানে আউট হন এই ব্রিটিশ ওপেনার। কলকাতার বিপক্ষে সেঞ্চুরি করার পর এদিনও ব্যাট হাতে কামাল দেখালেন বিরাট কোহলি। ধর্মশালায় পাঞ্জাবের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস । দেবদত্ত পাল্লিকাল ২৫ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ব্যাট হাতে জ্বলে ওঠেন ভেঙ্কটেশ আয়ার। পাঞ্জাবের বিপক্ষে ৪০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন প্রাক্তন নাইট তারকা ব্যাটার । ১২ বলে ২৮ রান করেন টিম ডেভিড । নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাবের হয়ে সর্বাধিক দুই উইকেট নেন হরপ্রীত ব্রার ।
২২৩ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভা সিমরন সিং চূড়ান্ত ব্যর্থ হন । দুই ব্যাটার যথাক্রমে শূন্য এবং দুই রান করে আউট হন । কুপার কোনলি ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। অধিনায়ক শ্রেয়সের সংগ্রহ মাত্র এক রান । সুয়াংশু শেডজ ২২ বলে ৩৫ রানের ইনিংস খেলেন । মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে ভালো ইনিংস আসে। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার ২৫ বলে ৩৭ রান করে আউট হন। এই সিজনে প্রথমবারের জন্য অর্ধশতরান করেন শশাঙ্ক সিং । ২৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস এই ম্যাচে হেরে যায়। ২৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু । আরসিবির হয়ে সর্বাধিক তিন উইকেট নেন রশিখ সালাম । দুটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার ।
এই নিয়ে টানা ছয়টি হয়েছে হারলো প্রীতি জিন্টার দল । তাদের পরবর্তী ম্যাচ আগামী ২৩ শে মে লখনউ এর বিপক্ষে ।
