আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : অবশেষে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস, সৌজন্যে সঞ্জু- ওভারটন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইপিএলে প্রথমবার জয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস । সৌজন্যে সঞ্জু স্যামসন এর সেঞ্চুরি ও বল হাতে জেমি ওভারটনের চার উইকেট । এবারের আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচে হাড়ের সম্মুখীন হতে হয়েছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ের । অবশেষে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৩ রানে ম্যাচ জিতল ঋতুরাজ গায়কোয়াডরা।

দিল্লির বিরুদ্ধে চেন্নাই আজ প্রথমে ব্যাট করতে নামে। শুরু থেকে মারমুখী মেজাজে ব্যাট করা শুরু করেন সঞ্জু স্যামসন। অধিনায়ক ঋতুরাজ কিছুটা সাবধানী হয়ে খেলতে থাকেন। ব্যাটিং পাওয়ারপ্লেতে ওভার প্রতি ১০ করে রান তুলতে থাকে চেন্নাই । ৬.২ ওভারে প্রথম উইকেটের পতন হয় । ১৮ বল খেলে ১৫ রানে আউট হন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ । সঞ্জু তার আগ্রাসী মেজাজে ব্যাটিং চালু রাখেন। তাকে সঙ্গ দিতে নামেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আয়ুশ মাত্রে। তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ন ৫৯ রান । তিনি ৩৬ টি বল খেলে এই রান করেন । চোট পাওয়ায় তিনি রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান। আজকে ছিল একা সঞ্জু স্যামসন এর দিন। প্রথম কিছু ম্যাচে তার ব্যাট থেকে রান না আসায় অনেক সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছিল। আজকে সেঞ্চুরি করে সেই সমালোচকদের জবাব দেন এই সুপারস্টার ব্যাটার। ১১৫ রানে তিনি অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ২১০ রান তোলে চেন্নাই সুপার কিংস।

রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে দিল্লি ক্যাপিটালস শুরু করলেও দুই ওপেনারের উইকেট পড়ার পর তাদের ইনিংসে ধীরতা চলে আসে। পাথুম নিশংকা ৪১ এবং কে এল রাহুল ১৮ রান করেন। প্রথম পাঁচ ওভারেই উঠে যায় ৬১ রান। এরপর উইকেট হারাতে থাকে দিল্লি। পরবর্তী ব্যাটার সমীর রিজভী (৬) , অক্ষর প্যাটেল (১) এবং ডেভিড মিলার (১৭) রান করে আউট হন । মিডল অর্ডার আজকের ম্যাচে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়। ট্রিস্টান স্টাবস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এই ম্যাচে । তিনি ৩৮ বল খেলে ৬০ রান করেন । বাকিদের থেকে সহায়তা না পাওয়ায় তার এই ইনিংস বিফলে যায় । ওভারের শেষ বলে গিয়ে ১৮৯ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ২৩ রানের ম্যাচ যেতে চেন্নাই। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন ।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় একধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এলো চেন্নাই। এবং তালিকার সবার শেষে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স। পরের ম্যাচে চেন্নাই সুপার কিংস এর প্রতিপক্ষ সেই কলকাতা । চেন্নাইয়ের চিপকে আগামী ১৪ই এপ্রিল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *