আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : কাজে এলো না অভিষেকের লড়াই, অধিনায়ক শ্রেয়স জেতালেন পাঞ্জাবকে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ফর্মে ফিরলেন অভিষেক শর্মা , তবে তার দল জয় পেতে ব্যর্থ হল । পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ৬ উইকেটে হারল সানরাইজার্স হায়দ্রাবাদ । পাঞ্জাবের দুই ওপেনার এবং দলের অধিনায়ক শ্রেয়স আয়ার সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিলেন। কলকাতার বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আবার জয়ের রাস্তায় ফিরে এলো প্রীতি জিন্টার দল।

আজ পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আয়ার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নামে হায়দ্রাবাদ। আজকে ফর্মে ফেরে সানরাইজার্সের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা । প্রথম উইকেটে ওঠে ১২০ রান। যা এবারের আইপিএলে তাদের সর্বোচ্চ । ২৩ বলে ৩৮ রান করে আউট হয়ে যান হেড। অভিষেকের ব্যাট থেকে আসে ৭৪ রানের বিশাল ইনিংস। এর পরের তিন ব্যাটার ঈশান কিষান (২৭) , হেনরিক ক্লাসেন (৩৯) ও অনিকেত বর্মা (১৮) রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে হায়দ্রাবাদ । পাঞ্জাব কিংস এর হয়ে ২ টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও শশাঙ্ক সিং।

২২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সাবলীল ভাবে খেলা শুরু করেন পাঞ্জাবের দুই ওপেনার । প্রথম উইকেটে ওঠে ৯৯ রান তাও আবার ৬.২ ওভারের মধ্যে । ২০ বলে ৫৭ রান করে আউট হয়ে যান প্রিয়াংশ আর্য । আর এক ওপেনার প্রভাসিমরন সিংয়ের সংগ্রহ ২৫ বলে ৫১ রান । এই দুজন ফেরার পর ইনিংসের হাল ধরেন পাঞ্জাবের অধিনায়ক । কুপার কনোলি ১২ বলে ১১ রান করেন। শ্রেয়স আয়ার ৩৩ বল খেলে ৬৯ রান করেন।

এই হারের ফলে পয়েন্ট টেবিলের ছ নম্বরে নেমে গেল হায়দ্রাবাদ। তাদের পরের ম্যাচ আগামী ১৩ ই এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *