Football-ISL : চেন্নাইয়নকে হারিয়ে পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে এলো ইস্টবেঙ্গল !
কিউ ইন্ডিয়া বাংলা :- চেন্নাইয়ন এফসিকে হারিয়ে লিগের চ্যাম্পিয়নশিপ এর লড়াইয়ে ফিরলো ইস্ট বেঙ্গল। মহামেডান ম্যাচের পর আজকে জিতে পয়েন্ট তালিকা মোহনবাগানের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলল লাল হলুদ শিবির। ৩-১ গোলে ম্যাচ জিতল অস্কার ব্রুজোর ছেলেরা।
ম্যাচের শুরুতে ৭ মিনিটে এডমুন্ডের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৭ মিনিটে সমতা ফেরায় চেন্নাইয়ন এফসি। এরপর দু’মিনিটের মধ্যেই সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। ফাঁকা গোলেও বল ঠেলতে পারেননি বিষ্ণু। প্রথমার্ধ শেষে দুই দলের স্কোর লাইন থাকে ১-১।
দ্বিতীয়ার্ধে একটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। ডিফেন্ডার আনোয়ার আলিকে তুলে নন্দকুমারকে নামান লাল-হলুদ কোচ। কিন্তু ইস্টবেঙ্গল বক্সে দ্বিতীয়ার্ধের শুরুর দিক থেকেই চাপ বাড়াতে থাকেন চেন্নাই ফুটবলাররা। বহুক্ষণ লাল-হলুদ রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে চেন্নাই শিবির। পাল্টা ৭১ মিনিটে পরপর দু’বার সহজ সুযোগ মিস করেন ইউসেফ এজেজারি। কিন্তু তখনও আসল টুইস্ট বাকি। ৮৩ মিনিটে হেডে গোলের ব্যবধান বাড়ান বিপিন সিং। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় স্কোর লাইন ৩-১ করেন পরিবর্ত হিসাবে নামা নন্দকুমার। এই জয়ের পর পয়েন্ট টেবিলে অনেকটাই উঠে এল ইস্টবেঙ্গল।
পরপর কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল মহামেডান ও চেন্নাইয়নকে হারিয়ে সেই পরিবেশ বদলে গেল। তাদের পরের ম্যাচ আগামী ১৬ এপ্রিল বেঙ্গালুরুর বিরুদ্ধে।
