আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

Football : বিদেশিহীন মহামেডানকে পাঁচ গোল দিল মোহনবাগান ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা জানিয়েছিলেন মোহামেডান ম্যাচে তিনি বেশি গোলপার্থক্য চান । মাঠে নেমে সেটাই করে দেখালেন সহজ মেরুন ফুটবলাররা । সাদা কালো শিবিরকে ৫-১ ব্যবধানে হারালো মোহনবাগান । চার গোলের পার্থক্য ম্যাচ জিতে লিগ টেবিল এর শীর্ষে উঠে এলেন রবসন – দিমিত্রি পেট্রাতোসরা।

আজকের ম্যাচে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন ঘটান বাগান কোচ। ম্যাচের ১২ মিনিটে গোল করে এগিয়ে যায় মহামেডান । সাদাকালো শিবিরের হয়ে গোল করেন লাথলান কিমা । এরপরেই ভয়ংকর হয়ে ওঠে মোহনবাগানের আক্রমন ভাগ । ম্যাচের ২২ ও ২৭ মিনিটে সবুজ মেরুন শিবিরের হয়ে দুটি গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রবিনহো। ম্যাচের ৩৫ মিনিটে গোলের ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন । ম্যাচের বয়স যখন ৩৮ মিনিট তখন ডান পায়ের হ্যামস্টিং এ চোট পেয়ে মাঠ ছাড়েন রবসন। তার জায়গায় নামেন দিমিত্রি পেট্রাতোস। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকে সার্জিও লোবেরার ছেলেরা । দ্বিতীয়ার্ধে আরো ভয়ংকর হয়ে ওঠে মোহনবাগান । ৬২ মিনিটে দুরন্ত হেডে গোল করেন মণবীর সিং। খেলার ৭০ মিনিটে, টপ বক্সের বাইরে থেকে দূরপাল্লার বিধ্বংসী শটে বিশ্বমানের গোল করে সবুজ মেরুনকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেন দিমিত্রি পেত্রাতোস। ম্যাচের ফলাফল তখন ৫-১। মহামেডান গোলকিপার শুভজিৎ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ না করলে এবং মোহনবাগান মিস না করলে, সাদাকালো শিবিরের বিপদ আরও বাড়ত।

আজকের ম্যাচে জয়ের ফলে চলতি আইএসএলে জয়ের হ্যাটট্রিক করলো সবুজ মেরুন শিবির । কোচ লোবেরার প্রাক্তন দল ওড়িশা এফসির বিরুদ্ধে ৬ তারিখে ম্যাচের আগে সুবিধা জনক জায়গায় থাকলো মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *