আজকের দিনেবিশ্ব

কলোসিয়াম থেকে ‘মেলোডি’, মোদি-মেলোনির বন্ধুতায় মিষ্টি মোড়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ‘এদিকে ত্বরিত সূর্য রোমের আকাশে…’, সুকান্ত ভট্টাচার্যের কবিতায় উঠে এসেছিল রোমের গ্লানিময় ইতিহাস। আর সেই রোমেই পড়ন্ত বিকেলে ‘বন্ধুতা’র নতুন আখ্যান লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বিদেশ সফরের শেষ চরণে রোম পৌঁছন মোদি। সেখানে তাঁকে ঐতিহাসিক কলোসিয়াম ঘুরিয়ে দেখান খোদ মেলোনি। গাড়িতে, ব্যালকনিতে, কলোসিয়ামের সামনে একসঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছেন মোদি। দু’জনে গভীর আলোচনার পাশাপাশি নৈশভোজও সারেন। মেলোনির জন্য বিশেষ উপহার নিয়ে গিয়েছিলেন মোদি। একটি ভিডিও পোস্ট করেছেন মেলোনি। সেখানে মোদির হাতে দেখা গিয়েছে ‘Melody’ চকোলেটের বড় প্যাকেট। মেলোনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি সুস্বাদু টফি এনেছেন।” পাশ থেকে মোদি বলেন, “মেলোডি”। এর পরই হেসে ওঠেন দু’জনে। মোদি-মেলোনির বন্ধুতাকে অনুরাগীরা ‘মেলোডি’ নামে ডাকেন। ঘটনাচক্রে ভারতে ‘Melody’ টফিও জনপ্রিয়। বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল ‘মেলোডি ইতনী চকোলেটী কিউঁ হ্যায়!’ এবার খোদ মোদিই ওই চকোলেট নিয়ে হাজির হলেন রোমে।

ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল। রিশেয়ার আর প্রতিক্রিয়ায় ভরেছে নেটদুনিয়া। কূটনীতির বাইরে দুই রাষ্ট্রনেতার এই হালকা মুহূর্ত নজর কেড়েছে সবার। রোমের আকাশে কূটনীতি মিশে গেল ‘মেলোডি’র মিষ্টতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *