Football-Mohun Bagan : ভালোবাসার দিনে সবুজ মেরুন সমর্থকদের জয় উপহার দলের…
কিউ ইন্ডিয়া বাংলা :- আজ ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে, আর এই দিনেই নিজেদের উদ্বোধনী ম্যাচে সমর্থকদের জয় উপহার দিলেন মোহনবাগান ফুটবলাররা । কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পেল মোহনবাগান । সবুজ মেরুন শিবিরের হয়ে ম্যাচের দুই গোলদাতা জেমি ম্যাকলারেন ও টম আলড্রেড।
মোহনবাগানে সার্জিও লোবেরার জমানা জয় দিয়ে শুরু হল । ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এই মরশুমের উদ্বোধনী ম্যাচে সটলেক বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স এফসি । ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলা শুরু করে মোহনবাগান । ম্যাচের ১২ মিনিটে লিস্টন কল আসর ক্রস থেকে সুযোগ আসে মোহনবাগানের । সেই শর্ট গোলে রাখতে পারেননি দিমি। এরপর ১৯ মিনিটেও একক দক্ষতায় কেরালা বক্সে ঢুকে পড়েছিলেন ব্রাজিলীয় ফরওয়ার্ড রবসন রবিনহো । তবে তিনি গোল করতে পারেননি। ম্যাচের ২৬ মিনিটে গোল করার সুযোগ হয়েছিল কেরালা ব্লাস্টার্স, কিন্তু বাগান গোল রক্ষক বিশাল কাইথ অনবদ্য দক্ষতায় গোলটি রুখে দেন । ম্যাচের ৩৬ মিনিটে মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন অস্ট্রেলীয় তারকা ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন। স্বদেশীয় দিমির পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন জেমি । গত মরশুমেও দুর্দান্ত ছন্দ ছিলেন জেমি , এবারেও প্রথম ম্যাচেই সেই ঝলক দেখা গেল। এরপর অনেক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পাওয়া যায়নি। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পরিবর্ত হিসেবে নামা ডিফেন্ডার টম আলড্রেডের গোলে ব্যবধান বাড়ায় গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা ।
আজকের ম্যাচে মোহনবাগান দলের স্ট্রাইকাররা অনেক সুযোগ নষ্ট করে নয়তো গোলের ব্যবধান আরো বাড়তে পারতো । তবে এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিকও দেখা গেছে । দুর্দান্ত পারফর্ম করেছেন মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড়রা । এছাড়া বিগত মর্যুমের থেকেও অনেক পরিণত দেখিয়েছে দিমিত্রি পেট্রাতোসকে।
