আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Dilip Ghosh-BJP : ক্ষুব্ধ দিলীপ ঘোষ ! পার্টি অফিস উদ্বোধন করতে গিয়ে, উদ্বোধন না করেই ফিরে আসলেন, কিন্তু কেন ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নবনির্বিত পার্টি অফিস উদ্বোধন করতে গিয়ে ফিরে আসতে হল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে । ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন তিনি । ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের নয়াগ্রাম এলাকায় ।

স্থানীয় সূত্রের খবর, বিজেপির দাঁতন দুই নম্বর মন্ডলের একটি দলীয় কার্যালয়ে উদ্বোধনের কর্মসূচি ছিল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । আপনি নির্দিষ্ট সময় মেনে তিনি সেখানে পৌঁছে যান । সেখানে গিয়ে দেখেন নেতারা থাকলেও কোন কর্মী সমর্থক নেই । ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি ফিরে যান । আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজ্যের প্রধান বিরোধী দলের অভ্যন্তরে অস্বস্তির পরিবেশ তৈরি করেছে ।

যদিও স্থানীয় বিজেপির নেতৃত্বের দাবি, দিলীপ ঘোষ কে যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে প্রস্তুতি সেরে ওঠা যায়নি। এছাড়া উনার অন্য কর্মসূচিতে যাওয়ার ছিল সেই জন্য তিনি বেশি অপেক্ষা করতে পারেননি ।

এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করলেও সংবাদ মাধ্যমের সামনে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন । তিনি বলেন ” এখনই চাষের সময় চলছে, তাই গ্রামের কর্মীরা সময়মতো পৌঁছাতে পারেনি। আর অন্য একটি জায়গায় যাওয়ার তাড়া ছিল , তাই চলে যেতে হচ্ছে । দলের স্থানীয় নেতৃত্বেরায় পরে উদ্বোধন করে নেবেন” ।
দিলীপ ঘোষের এই ফিরে যাওয়া কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায় । স্থানীয় মোহনপুর ব্লক তৃণমূল সভাপতি মানিক মাইতি বলেন ” বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে । মানুষ আর ওদের পাশে নেই । লোক হবে না বলেই দিলীপ ঘোষ কে ময়দান ছাড়তে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *