আজকের দিনেতিলোত্তমাভারত

আগামী ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সুপ্রিমকোর্টে জানালো কমিশন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আজ এপ্রিল মাসের প্রথম দিন শীর্ষ আদালতে ছিল এস আই আর মামলার শুনানি । এবং এই পর্বে নির্বাচন কমিশন ঘোষণা করল আগামী ৬ই এপ্রিল রাতের মধ্যে বিবেচনাধীন ভোটার তালিকা যাচাইয়ের কাজ শেষ হবে । ৬০ লক্ষ নামের মধ্যে ৪৭ লক্ষের নথিগত নিষ্পত্তি হয়ে গেছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি । এরপরই বাংলায় এস আই আর প্রক্রিয়ায় কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ দেশের শীর্ষ আদালতের ।

নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এদিন জানিয়েছে, ট্রাইব্যুনালে যারা কাজ করবেন তাদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । আগামীকাল ২ এপ্রিল বৃহস্পতিবার থেকে ট্রাইবুনালের কাজ শুরু হয়ে যাবে । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন জানায় ” অনেক রাজ্যে তো এস আই আর হয়েছে, পশ্চিমবঙ্গে এত অসুবিধা কেন হচ্ছে ? কাজ করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে। প্রথম দফায় যেখানে ভোট সেকেন্দার সমস্যার নিষ্পত্তি আগে করা দরকার ” । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চকে নির্বাচন কমিশন জানিয়েছে, হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, বিচারকদের নেতৃত্বে ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ট্রাইব্যুনালগুলির অধিবেশনের স্থান হিসেবে নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে।

যাঁদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যাবে তাঁরা এই বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, এখনও ট্রাইব্যুনাল গঠন সম্পন্ন হয়নি। ২৪ জন প্রাক্তন বিচারপতিকে জেলাভিত্তিক নিয়োগ করা হবে। তার মধ্যে ১৯ জনকে নিয়োগ করা হয়েছে। বাকি এখনও হয়নি। তারপর সমস্ত দিক খতিয়ে দেখে তারপর ট্রাইব্যুনাল গঠন হবে। কমিশন আরও জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে প্রতি শুক্রবার একটি করে তালিকা প্রকাশ করা হবে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুটি দফায় বিধানসভা ভোট । আজকে সুপ্রিম কোর্টে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে ভোটগ্রহণের আগেই ভোটার তালিকার সম্পূর্ণ যাচাইকরণ হয়ে যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *