আজকের দিনেসিলেবাস থেকে

খাতা দেখতেই চক্ষু চড়কগাছ! সিবিএসই-তে উত্তরপত্র ‘বদল’ নিয়ে শোরগোল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও দ্বাদশ শ্রেণির রেজাল্ট বেরোতেই মন ভেঙে গিয়েছিল বেদান্ত নামে এক পড়ুয়ার। বিশেষ করে পদার্থবিদ্যায় (Physics) প্রত্যাশার চেয়ে অনেক কম নম্বর পাওয়ায় নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। নম্বর কম পাওয়ার কারণ জানতে এবং নিজের খাতা আরও একবার খতিয়ে দেখতে বোর্ডের কাছে আবেদন জানান বেদান্ত। কিন্তু সিবিএসই (CBSE)-র পাঠানো উত্তরপত্র হাতে আসতেই তাঁর চক্ষু চড়কগাছ!

নিজের নাম করে যে উত্তরপত্রটি তাঁকে পাঠানো হয়েছে, সেটি আসলে তাঁর খাতা-ই নয়। হাতের লেখা দেখেই বেদান্ত স্পষ্ট বুঝতে পারেন যে এটি সম্পূর্ণ অন্য কারোর পরীক্ষার খাতা।

গত শনিবার বেদান্ত এই গোটা বিষয়টি বিস্তারিত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। বেদান্তর এই পোস্টটি দ্রুত ভাইরাল হওয়ার পর আরও অনেক পড়ুয়াই সরব হন এবং জানান যে তারাও একইভাবে খাতা বদলের মতো বিভ্রান্তিকর সমস্যার সম্মুখীন হয়েছেন।

সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা ঘিরে এমন নজিরবিহীন ‘দুর্নীতি’ ও গাফিলতির অভিযোগ সামনে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেশজুড়ে বিতর্ক দানা বাঁধতেই নড়েচড়ে বসেছে সর্বভারতীয় এই শিক্ষা বোর্ড। এদিকে দেশের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ জড়িত থাকা এই সংবেদনশীল বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *