TIGER ATTACK : সুন্দরবনে ফের বাঘের হামলা, গুরুতর জখম কুলতলীর মৎস্যজীবী
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ফের বাঘের আতঙ্ক সুন্দরবনে। জঙ্গল সংলগ্ন এলাকায় ইলিশ ধরতে গিয়ে বাঘের হামলায় (TIGER ATTACK) গুরুতর জখম হলেন কুলতলীর নগেনাবাদ এলাকার বাসিন্দা আজিজ মোল্লা। তাঁকে উদ্ধার করে প্রথমে কুলতলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজিজ মোল্লা-সহ কয়েকজন মৎস্যজীবী রায়দিঘি থেকে বরফ নিয়ে ট্রলারে করে সুন্দরবনের জঙ্গল সংলগ্ন এলাকায় ইলিশ মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার প্রস্তুতি হিসেবে জাল গুছিয়ে রাখার সময় আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ (TIGER ATTACK) । সঙ্গে থাকা মৎস্যজীবীদের সঙ্গে বাঘের ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ। পরে গুরুতর আহত অবস্থায় আজিজকে উদ্ধার করা হয়।
আজিজ মোল্লার পরিবারে স্ত্রী ও চার সন্তান রয়েছে। ঘটনার পর সুন্দরবন লাগোয়া মৎস্যজীবী মহলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে (TIGER ATTACK)।
সুন্দরবনে মৎস্যজীবীদের উপর বাঘের হামলার ঘটনা নতুন নয়, তবে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই জঙ্গলে যেতে হয় তাঁদের। এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে।
