Sabudana Pakora : একাদশী বা যেকোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলুন মজাদার রেসিপি, সাবুদানার পকোড়া
কিউ ইন্ডিয়া বাংলা: একাদশী কিংবা বৃষ্টির দিনে মুখোরোচক, মজাদার কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে ফেলুন এই রেসিপিটি (Sabudana Pakora)। বাড়িতে থাকা নিত্যদিনের মশলা দিয়েই বানিয়ে ফেলা যায় স্বাস্থ্যকর সবুদানার পকোড়া (Sabudana Pakora)। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এই পকোড়া।
উপকরণ(Sabudana Pakora)
বড়ো দানার সাবু ছোট বাটির ১ বাটি
কাঁচা লঙ্কা কুঁচি
আদা কুঁচি
ধনেপাতা কুঁচি
পাতিলেবু ১ টা
বড়ো আলু সেদ্ধ ১ টা
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
ধনে গুঁড়ো
চাট মশলা
বেসন
বেকিং সোডা
নুন পরিমান মতো
সাদা তেল
জল
প্রণালী(Sabudana Pakora)
১ বাটি সাবুদানা প্রথমে ভালো করে ৩-৪ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে(Sabudana Pakora)। তারপর সাবুদানার সমপরিমান জল দিয়ে সারারাত ভিজতে রেখে দিতে হবে। সাবুদানা ভালো মতো ভিজে গেলে, তার সাথে মিশিয়ে ফেলুন সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা কুঁচি, আদা কুঁচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, (Sabudana Pakora)সামান্য পরিমানে চাট মশলা, বেসন, বেকিং সোডা ও পরিমান মতো নুন দিয়ে ভালো(Sabudana Pakora) করে চটকে চটকে মেখে ফেলুন। এরপর আর সাথে মিশিয়ে ফেলুন সামান্য পাতিলেবুর রস ও ধনেপাতা। আবারো সমস্ত উপকরণ ভালো করে মেখে নিন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিন।(Sabudana Pakora) তারপর হাতে একটু তেল নিয়ে মিশ্রণটি একটু একটু নিয়ে বলের আকারে বা নিজের পছন্দ মতো আকারে গড়ে ফেলুন(Sabudana Pakora)। তেল হালকা গরম হয়ে গেলেই আসতে আসতে বল গুলি তেলে ছেড়ে দিন। এরপর হালকা আঁচে হাতে একটু সময় নিয়ে ভাজতে থাকুন। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিন। এরপর টোম্যাটো সস দিয়ে বা চায়ের (Sabudana Pakora)সাথে পরিবেশন করুন মজাদার রেসিপি সবুদানার পকোড়া।
