আজকের দিনেবাংলার আয়না

ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে কাকদ্বীপে কমিশনের বিশেষ কর্মসূচি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বঙ্গে শিয়রে বিধানসভা নির্বাচন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে ভোটারদের সচেতনতা বাড়াতে কাকদ্বীপে কমিশন বিশেষ কর্মসূচি আয়োজন করেছিল। একটি কৃত্রিম দেওয়াল তৈরি করে তাতে স্বাক্ষর করার কর্মসূচি নেওয়া হয়েছিল।

সূত্র মারফত খবর,নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাকদ্বীপ বিধানসভার নামখানা নারায়ণ বিদ্যামন্দিরের কাছে “ডেমোক্রেসি সিগনেচার ওয়াল” নামে একটি কৃত্রিম ও অস্থায়ী দেওয়াল বানানো হয়েছিল। ভোটাররা নির্বাচনের উৎসবে অংশগ্রহণ করার জন্য সেই দেওয়ালে স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গণতন্ত্রের উৎসব তথা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন কুড়ি বাই দশ ফুটের একটি ফ্লেক্স দিয়ে এই কৃত্রিম দেওয়ালটি তৈরি করা হয়েছিল। সেখানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বহু সাধারণ ভোটার স্বাক্ষর করেন।

নির্বাচন কমিশনের এই উদ্যোগ নিয়ে এলাকার মানুষরা বেশ খুশি। এই উদ্যোগকে সমর্থন করে এক ভোটার জানিয়েছেন ” গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার জন্য স্বইচ্ছায় স্বাক্ষর করলাম। প্রত্যেক রাজ্যবাসীকেও এই উৎসবে সামিল হওয়া উচিৎ। নিজেদের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্রকে রক্ষা করা সম্ভব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *