Earthquake New Zealand: নিউজিল্যান্ডে ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা
কিউ ইন্ডিয়া বাংলা- নিউজিল্যান্ডে ভয়ঙ্কর ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছিল। ৬.৩। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা এবং নিউজিল্যান্ডের জরুরি দফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ফিওর্ডল্যান্ডের উত্তরে টি আনাউ থেকে ৪০ কিলোমিটার দূরে মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সময় বৃহস্পতিবার
ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেলে জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের টি আনাউ এবং সংলগ্ন এলাকা। এর পরেই নিউজিল্যান্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জারি করা হয় সুনামির সতর্কতা। উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করার কাজ শুরু করেছে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তাল সমুদ্র। তবে এখনও কোনও ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবর মেলেনি। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সমুদ্রে অস্বাভাবিক স্রোত ও ঢেউ দেখা দিতে পারে, যা বেশ কয়েকঘণ্টা স্থায়ী হতে পারে। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় নিউজিল্যান্ড অত্যন্ত ভূমিকম্প প্রবণ। এখানে প্রায় ছোট বড় ভূমিকম্প দেখা দেয়।
স্থানীয় সময় রাত ৯টা বেজে ১৪ মিনিটে মাটি কেঁপে ওঠে। প্রথমে জানা যায়, কম্পনের তীব্রতা ৬.৩। পরে জানানো হয় ৫.৯ তীব্রতায় কেঁপে ওঠে মাটি। ভূমিকম্পের তীব্রতা ৬.৩-এর পরিবর্তে কমিয়ে ৫.৯ বলে জানানোর পর প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করা হয়। ওই সময়ের মধ্যে কোনও বিপদ অনুভূত হয়নি বলে জানা গিয়েছে। এর পর সুনামি সতর্কতাও প্রত্যাহার করা হয়। আপাতত সুনামির কোনও ইঙ্গিত নেই বলে জানা যাচ্ছে। শুধুমাত্র তে এনিউ দ্বীপই নয়, সাউথল্যান্ড, ওটাগো, ক্যান্টারবরি এবং সংলগ্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। প্রায় ২০০০০ মানুষ জানিয়েছেন, তাঁরা কম্পন অনুভব করেছেন।
