আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারতরাজনীতি

Chandranath Murder : চন্দ্রনাথ রথ হত্যা: CBI-এর বড় সাফল্য, গ্রেফতার ২ মূল ষড়যন্ত্রকারী সাগর-সাহেব সোনকর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নতুন সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যে শোরগোল ফেলা মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বড় অগ্রগতি। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ৬ মে মধ্যমগ্রামের কাছে গুলিতে নিহত হয়েছিলেন তিনি। শুক্রবার ৩১ জুলাই এই হাইপ্রোফাইল হত্যাকাণ্ডে আরও দুই মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করল CBI।

CBI সূত্রে খবর, ধৃত দুই ভাই সাগর সোনকর ও সাহেব সোনকর দীর্ঘদিন ধরে চন্দ্রনাথ রথের ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ করতেন। তদন্তে জানা গেছে, তারা শুধু নজরদারি ও তথ্য সরবরাহই করেননি, ভাড়াটে শুটার দিয়ে “সুপারি কিলিং”-এর চুক্তিও করেছিলেন।

CBI-এর দাবি, সাগর সোনকরের সঙ্গে একটি বিরোধী রাজনৈতিক দলের ল্যান্ডলাইন নম্বরে নিয়মিত যোগাযোগের কল রেকর্ডও উদ্ধার হয়েছে। এই খুন আন্তঃরাজ্য ষড়যন্ত্রের অংশ। ঘটনার দিন বাইকে আসা আততায়ীরা পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৩ রাউন্ড গুলি চালায়। তদন্তের দায়িত্ব পেয়ে CBI ৭ সদস্যের SIT গঠন করে। এরপর পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারে অভিযান চালানো হয়।

এর আগে মে-জুনে UP-র বলিয়া থেকে রাজকুমার সিং, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে ‘মনু’, নবীন কুমার সিং ও গোলু সিং ওরফে ‘টাইগার’-কে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যবহৃত গাড়ি ও ২টি মোটরবাইকও বাজেয়াপ্ত হয়েছে।
আজ ধৃতদের বিশেষ আদালতে পেশের প্রস্তুতি চলছে।

চন্দ্রনাথ রথ হত্যার তদন্তে CBI-এর এই গ্রেফতারি মামলার ষড়যন্ত্রের স্তর আরও স্পষ্ট করল। ভাড়াটে শুটার চক্র ও রাজনৈতিক যোগের দিকটি খতিয়ে দেখতেই এখন জেরা চালাবে কেন্দ্রীয় সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *