CHANDANAGAR POLICE COMMISONARATE: চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের ওপর এক বড় সাফল্য
কিউ ইন্ডিয়া বাংলা, হুগলী :- চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশেষ সাংবাদিক বৈঠকে এবার উঠে এলো সাইবার অপরাধের চাঞ্চল্যকর একাধিক তথ্য (CHANDANAGAR POLICE COMMISONARATE)। মঙ্গলবার আয়োজন করা হয় এই বৈঠকের। এই বৈঠকে সাইবার অপরাধের অভিযোগে ১২ জনকে গ্রেফতার ও একজনকে আটক করার কথা জানানো হয়। ধৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক মোবাইল, সিম কার্ড বিভিন্ন ব্যাঙ্কের চেকবুক, প্যান কার্ড-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
পুলিশি তদন্তের স্বার্থে বর্তমানে কোনো ধৃত ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি (CHANDANAGAR POLICE COMMISONARATE)। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের আনুমানিক বয়স ২২ বছর থেকে মধ্যবয়স পর্যন্ত। ধৃতদের কুকীর্তি নিয়েও বিস্তারিত ভাবে আলোকপাত করা হয় সাংবাদিক বৈঠকে। কীভাবে তারা অপরাধের জাল বিস্তার করত এবং ফাঁদে ফেলত সাধারণ মানুষদের সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ রূপান্তর সেনগুপ্ত (CHANDANAGAR POLICE COMMISONARATE)। সাথে উপস্থিত ছিলেন অন্যান পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা জানান, এই অপরাধ মূলক কাজে শুধুমাত্র স্বল্পশিক্ষিত বা বেকার যুবকরাই নয়, প্রযুক্তিগত দক্ষতা ও ইঞ্জিনিয়ারিং জ্ঞানের অধিকারী ব্যক্তিরাও যুক্ত পারে। তারা এও জানান, এই অপরাধের জাল ক্রমশ আরও বিস্তৃত হচ্ছে।
এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে (CHANDANAGAR POLICE COMMISONARATE)। কোনও বড় চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কি না সেই দিকটাও খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেট। এই তদন্তের মাধ্যমে সাইবার অপরাধের আরও বড় কোনও চক্রের সন্ধান মেলে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারী আধিকারিকদের।
