Jalpaiguri Zilla School News: মিড-ডে মিলে হাতাহাতি, ছাত্রদের হাতে র*ক্তা*ক্ত প্রধান শিক্ষক
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- শিক্ষক দিবস উপলক্ষে স্পেশাল মিড-ডে মিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জিলা স্কুল (Jalpaiguri Zilla School News)। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের মারধরের অভিযোগ, পাল্টা ছাত্রদের হাতে রক্তাক্ত হলেন প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুই। পরিস্থিতি সামাল দিতে স্কুলে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ও RAF (Jalpaiguri Zilla School News)।
বিদ্যালয় (Jalpaiguri Zilla School News) সূত্রে জানা গেছে, শিক্ষক দিবস উপলক্ষে মিড-ডে মিলে মাংসের আয়োজন করা হয়। সেই সময় দশম শ্রেণীর বি সেকশনের কয়েকজন ছাত্র সেখানে যায়। তাদের দাবি, তারা কিছু না বলেই দাঁড়িয়ে ছিল, তখনই প্রধান শিক্ষক তাদের বেধড়ক মারধর করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ছাত্ররা। প্রধান শিক্ষকের ঘরের দরজা ও কাঁচ ভাঙচুর এবং তাঁকে ফেলে মারধরের অভিযোগ ওঠে ছাত্রদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করতে এলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ছাত্ররা।
পরে আহত ছাত্র ও প্রধান শিক্ষককে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় হতবাক প্রাক্তনী ও শিক্ষা মহল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
