আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

BJP-Bankura : বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ায় চরম অস্বস্তিতে বিজেপি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য জোর কদমের প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে বাঁকুড়ার কোতুলপুর এ চরম অস্বস্তিতে রাজ্যের বিরোধীদল ভারতীয় জনতা পার্টি । দলের দীর্ঘদিনের কার্যকর্তা আগামী বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন । যেটা নিয়ে অস্বস্তির মুখে পড়েছে জেলা বিজেপির নেতৃত্ব । মন্দিরে পুজো দিয়ে রীতিমতো প্রচার শুরু করে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার দীর্ঘদিনের বিজেপি কার্যকর্তা হিসেবে পরিচিত সমীর চালক আগামী বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়তে চলেছেন । নির্বাচনের জন্য তার মনোনয়ন জমা দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে । কোতুলপুর বিধানসভার গোগরা কালীমন্দিরে পুজো দিয়ে সমীর চালক এলাকা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে ময়দানে নেমে পড়েছেন । বাড়ি বাড়ি গিয়ে নিজের সমর্থনে তিনি ভোট প্রার্থনা করেছেন । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমীর চালক বলেন ” এইবার বিধানসভা নির্বাচনে কোতুলপুর থেকে বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি একুশের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । এবং বিজেপির বিরুদ্ধে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেছিলেন । এছাড়া ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে বিধায়ক নির্বাচিত হওয়া হরকালি প্রতিহার দলবদল করে তৃণমূলে গিয়েছিলেন। এবার যাতে এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই কারণেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ” । এছাড়া তিনি আরো দাবি করেছেন তার সঙ্গে কোতুলপুর এর ৬০% বিজেপি কার্যকর্তার সমর্থন রয়েছে । ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে কোতুলপুর এর বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদার বলেন ” সমীর চালক আমার ছোট ভাইয়ের মতো। দীর্ঘদিনের বিজেপি কার্যকর্তা সে। তার বুথে পদ্মফুল গাঁথা আছে। প্রত্যাশা সবার থাকতে পারে তবে দল আমাকে মনোনয়ন দিয়েছে । আর একুশের নির্বাচনে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিল পরবর্তী কালে তিনি তা প্রত্যাহার করেছিলেন “।

ঘটনায় তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহারের দাবি আমরা আমাদের নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত ,রাজনীতি সবার ব্যক্তিগত ব্যাপার । তবে নির্বাচনের আগে বিজেপি যখন বঙ্গে সরকার গঠনের জন্য নির্বাচনী প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে সেই সময়ে বাঁকুড়ার কোতুলপুরের এই ঘটনা দলকে স্বাভাবিকভাবেই অসস্তিতে ফেলেছে এ কথা নির্দ্বিধায় বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *